News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Kalyanpur :কল্যাণপুরে চোর সন্দেহে ইটভাট্টা শ্রমিককে বেধরক পেটাল এলাকাবাসী
Image

Kalyanpur :কল্যাণপুরে চোর সন্দেহে ইটভাট্টা শ্রমিককে বেধরক পেটাল এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর : রাজ্যের বিভিন্ন স্থানে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়ে তুলেছে৷ বিষয়টি খুবই উদ্বেগ জনক৷ মানুষের মানবিক মূল্যবোধ আজ যে কোন তলানিতে গিয়ে ঠেকেছে এইসব ঘটনার মধ্য দিয়ে তার ওই প্রমাণ মিলছে৷ খোয়াই জেলার কল্যাণপুর ব্লকের ঘিলাতলী গ্রামে এ ধরনের এক অমানবিক ঘটনা ঘটেছে৷ সন্ধ্যা রাতে চোর সন্দেহে বহিঃরাজের এক ব্যক্তির উপর মধ্যযুগীয় কায়দায় বর্বরোচিত হামলা সংগঠিত হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে  চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়৷ আটক  ব্যক্তির নাম সুধীর গিরি (৩৬)৷ বাড়ি ঝাড়খন্ড৷ 

ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি অকুস্থলে পুলিশ পৌঁছে ভিন রাজ্যের ব্যক্তিকে আহত অবস্থায় তুলে আনে কল্যাণপুর হাসপাতালে৷ বর্তমানে আহত ব্যক্তি কল্যাণপুর থানার পুলিশের হেফাজতে রয়েছে৷  সন্ধ্যা আনুমানিক ছয়টা নাগাদ কল্যাণপুর থানাধীন ঘিলাতলী বাজার এলাকার  দীপক ভট্টাচার্যের  ঘরে বহিঃরাজ্যের মধ্যবয়স্ক এক ব্যক্তি ঢুকে পড়ে৷ সে মদমত্ত অবস্থায় ছিল৷ মুহূর্তের মধ্যেই চিৎকার চেঁচামেচিতে পাড়া-প্রতিবেশীরা জড়ো হয়ে বাড়ি থেকে আটক করে সংশ্লিষ্ট ব্যক্তিকে৷ চোর সন্দেহে শুরু হয় অতর্কিতভাবে হামলা৷ কোনো কিছু শোনার আগেই  উপর্যুপরি আক্রমণে বহিঃরাজ্যের ব্যক্তিটি লুটিয়ে পড়ে৷ মুহূর্তের মধ্যেই প্রায় কয়েক শতাধিক লোক জড়ো হয়ে যায়৷ আর গোটা এলাকার মধ্যে চোর ধরা পড়েছে এমন একটা বার্তা ছড়িয়ে পড়ে৷ ঘটনার খবর যায় কল্যাণপুর থানাতে৷ খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে  আসে৷ রক্তাক্ত এবং আহত বহিঃরাজ্যের ব্যক্তিকে কোনক্রমে উন্মত্ত জনতার হাত থেকে রক্ষা করে চিকিৎসার জন্য কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসা হয়৷

পরবর্তী সময়ে পুলিশ সূত্রে জানা গেছে এই লোকটির বাড়ি সুদূর ঝাড়খন্ডে৷ সে খোয়াই জেলার  একটি ইটভাট্টাতে শ্রমিকের কাজ করে৷ ঘটনার সময়ে ওই ব্যক্তি মদমত্ত অবস্থায় ছিল বলেও খবর৷ তবে কিভাবে কেনই বা সে ঘিলাতলির একটা বাড়িতে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসার সাথে সাথেই গিয়ে উঠলো তার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি৷ আহত ব্যক্তিও উত্তর দেওয়ার মতো মানসিক এবং শারীরিক কোন শক্তিই শেষ সংবাদ পর্যন্ত তার কাছে নেই৷ কল্যাণপুর থানার পুলিশ ঘটনার তদন্ত করছে৷ তবে ব্যক্তি যে কোন চোরচক্রের সাথে জড়িত নয় এই সন্দেহও কিন্তু অমূলক নয়৷ কারণ সম্প্রতি কল্যাণপুর থানা এলাকার ঘিলাতলী গ্রামে একই রাতে দুই বাড়ির সাতটি ছাগল সহ একটি দোকানের সর্বস্ব লুটে নেয় চোরচক্রের পান্ডারা৷ এলাকাতে চুরির বহরও যথেষ্ট বৃদ্ধি পেয়েছে৷ পুলিশ জানায় আটক  ব্যক্তির নাম সুধীর গিরি (৩৬)৷ বাড়ি ঝাড়খন্ড৷ 

তবে এদিনের ভর সন্ধ্যায় বহিঃরাজ্যের এই ব্যক্তিকে চোর অপবাদে যে কায়দায়  সম্মিলিতভাবে আক্রমণ করা হল তা যেমন মানবতার পক্ষে বিপদজনক তেমনি যথেষ্ট আতঙ্কেরও৷ কেননা কোন কিছু বুঝে ওঠার আগেই এইভাবেই অনেক সময় অকালে প্রাণ হারাতে হয় নির্দোষ মানুষের৷ এ ধরনের প্রবণতা বন্ধ করতে সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে৷

Releated Posts

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর পুনর্জাগরণের কাহিনি তুলে ধরলেন প্রধানমন্ত্রী

আগরতলা, ২৬ জুলাই: ফের প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে যথে এলো ত্রিপুরার নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও…

ByByReshmi Debnath Jul 26, 2026

কারগিল বিজয় দিবসে শহীদ সেনানিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য রাজ্যপালের

আগরতলা, ২৬ জুলাই: কারগিল বিজয় দিবস উপলক্ষে রবিবার আগরতলার লিচুবাগানস্থিত অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে যথাযোগ্য মর্যাদা ও…

ByByReshmi Debnath Jul 26, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top