News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Tripura:খুশির খবর ত্রিপুরায় সরকারি কর্মচারি ও পেনশনারদের জন্য, পূজার অনুদান বৃদ্ধি
Image

Tripura:খুশির খবর ত্রিপুরায় সরকারি কর্মচারি ও পেনশনারদের জন্য, পূজার অনুদান বৃদ্ধি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর (হি. স.) : সরকারি কর্মচারি ও পেনশনারদের পূজার অনুদান আরও ৫০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার। আজ সচিবালয়ের সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা এই সংবাদ জানিয়েছেন। তিনি জানান, পূজার অনুদান বাড়ানোর ফলে রাজ্যের সরকারি কর্মচারি ও পেনশনাররা এবছরের পূজার অনুদান ১৫০০ টাকা করে পাবেন।

সাথে তিনি যোগ করেন, পার্ট টাইম ওয়ার্কার, ক্যাজুয়েল ওয়ার্কার,কনট্রাক্টচুয়াল ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার/হেল্পার এবং হোমগার্ড ও এস পি ও জওয়ানরা পূজার অনুদান ১৭০০ টাকা করে পাবেন। এছাড়াও সরকারি কর্মচারিরা পুজার অ্যাডভান্স গত বছরের মত ২০ হাজার টাকা করেই পাবেন।

তিনি বলেন, এবছর অঙ্গনওয়াড়ি কর্মী/হেল্পার, হোম গার্ডরা পূজার অ্যাডভান্স পাবেন ৫ হাজার টাকা করে এবং আশা ওয়ার্কাররা ২০০০ টাকা করে পাবেন।এদিন অর্থ দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে জানান, আজাদি কা অমৃত মহোৎসব এবং ত্রিপুরা পুর্ণরাজ্য প্রাপ্তির ৫০ বছর উদযাপন উপলক্ষ্যে রাজ্যে স্বাস্থ্য, সড়ক পরিকাঠামোগত উন্নয়নে, মহিলা ও শিশুর সার্বিক উন্নয়নে এবং শিক্ষাক্ষেত্রের উন্নয়নে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করা হবে। এরজন্য ত্রিপুরা সরকারের স্পেশাল অ্যাসিস্ট্যান্স থেকে ৫৬৬ কোটি টাকার মঞ্জুরী দিয়েছে অর্থদপ্তর। 

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top