News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশকে ৫.৫০ টাকা দরে বিদ্যুৎ দেবে ত্রিপুরা
Image

বাংলাদেশকে ৫.৫০ টাকা দরে বিদ্যুৎ দেবে ত্রিপুরা

power lineনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারি৷৷ ত্রিপুরা থেকে বাংলাদেশকে ৫.৫০ টাকা প্রতি ইউনিট দরে বিদ্যুৎ বিক্রি করা হবে৷ শনিবার ঢাকায় সোনারগাঁও হোটেলে ত্রিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সূত্র অনুসারে জানা গেছে৷ পাশাপাশি বিদ্যুৎ বিক্রির ক্ষেত্রে কোন ধরনের ক্যাপাসিটি চার্জ নেওয়া হবে না বলেও সিদ্ধান্ত হয়েছে৷ সূত্র অনুসারে জানা গেছে, বিদ্যুৎ বিক্রির ক্ষেত্রে আরো অনেক ব্যয় জড়িত থাকলেও বাংলাদেশকে বিদ্যুৎ বিক্রয়ে সেসব ধরা হয়নি৷ তাতে বাংলাদেশ যখন যে পরিমাণ বিদ্যুৎ ক্রয় করবে সে পরিমাণ অর্থ তাদের দিতে হবে৷ বিদ্যুৎ দপ্তর সূত্রে যতদূর জানা গেছে, এই ক্যাপাসিটি চার্জ নিয়ে জটিলতার কারণেই বিদ্যুতের বিক্রয়মূল্য নির্ধারণ সম্ভব হয়ে উঠছিল না৷ বিদ্যুৎ ক্রয় করার ক্ষেত্রে বাংলাদেশের অন্যতম দাবি ছিল ক্যাপাসিটি চার্জ বিক্রয় মূল্যের সাথে যাতে যুক্ত না থাকে৷ মূলত, ক্যাপাসিটি চার্জ হল বিদ্যুতের উৎপাদন খরচ ব্যতিত বিভিন্ন আনুষঙ্গিক খরচ৷
এদিন, ঢাকায় ত্রিপুরার তরফে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী মানিক দে৷ তাঁর সাথে ছিলেন বিদ্যুৎ দপ্তরের প্রধান সচিব এস কে রাকেশ, বিদ্যুৎ নিগমের সিএমডি এস কে রায় এবং এজিএম মহানন্দ দেববর্মা৷ কেন্দ্রীয় সরকারের তরফে এদিন বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎমন্ত্রকের অধিকর্তা ঘনশ্যাম প্রসাদ৷ এদিকে, বাংলাদেশের তরফে বৈঠকে উপস্থিত ছিলেন সেদেশের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ৷ তাঁর সাথে ছিলেন সেদেশের বিদ্যুৎমন্ত্রকের সচিব মনোয়ারুল ইসলাম, অতিরিক্ত সচিব ড আহমেদ কায়কাউ সহ উ পদস্থ আধিকারিকরা৷ এদিন ত্রিপাক্ষিক ঐ বৈঠকে বিদ্যুতের মূল্য নির্ধারণ নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়৷ তাতে উভয়পক্ষের তরফেই বিভিন্ন মতামত ব্যক্ত করা হয়৷ সূত্র অনুসারে জানা গেছে, বাংলাদেশকে বিদ্যুৎ বিক্রয়ের ক্ষেত্রে দুই রাষ্ট্রের মধ্যে সৌভ্রাতৃত্বমূলক সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয়েছে৷
সূত্র অনুসারে জানা গেছে, বিদ্যুৎ বিক্রয়ের ক্ষেত্রে অনেক কিছু ব্যয় ধরা থাকে৷ কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এবিষয়ে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সূত্র অনুসারে আরো জানা গেছে, বাংলাদেশকে বিদ্যুতের বিক্রয় মূল্য নিয়ে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তাতে কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছে৷ তবে কিছু প্রক্রিয়াগত বিষয় এখনো বাকি রয়েছে৷ সমস্ত কিছু চূড়ান্ত হয়ে গেলে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে বিদ্যুৎ দেওয়া হবে বলে জানা গেছে৷
বিদ্যুৎ দপ্তর সূত্রে খবর, খুব শীঘ্রই বাংলাদেশকে বিদ্যুৎ দেওয়া হবে৷ কারণ, ইতিমধ্যে ত্রিপুরার অংশে এবং বাংলাদেশের অংশে বিদ্যুৎ পরিবাহী লাইনের কাজ সম্পন্ন হয়েছে৷ পরীক্ষামূলকভাবে বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করেও দেখা হয়ে গেছে৷ দুই পারের প্রযুক্তিগত খঁুটিনাটিও পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে৷ তাতে বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহে কোন সমস্যা নেই বলে পিজিসিআইএলের তরফে সবুজ সংকেত মিলেছে৷ মূলত, মূল্য নির্ধারণ নিয়ে জটিলতার কারণেই বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছিল না৷ এনিয়ে বহুবার বৈঠক হয়েছে৷ কিন্তু তাতে কোন সুরাহা বের হচ্ছিল না৷ অবশেষে সিদ্ধান্ত হয় ঢাকায় গিয়ে ভারত সরকার, বাংলাদেশ সরকার এবং ত্রিপুরা সরকারের প্রতিনিধিদের এক ত্রিপাক্ষিক বৈঠক করা হবে৷ আশা করা হচ্ছিল এই বৈঠকে বিদ্যুতের মূল্য নির্ধারিত হয়ে যাবে৷ সে মোতাবেক এই বৈঠকেই শনিবার বাংলাদেশকে বিদ্যুতের বিক্রয়মূল্য চূড়ান্ত হয়েছে বলে সূত্র অনুসারে জানা গেছে৷ তবে, এখনো পর্যন্ত সরকারিভাবে বাংলাদেশকে বিদ্যুতের বিক্রয় মূল্য নিয়ে কোন ঘোষণা হয়নি৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top