News Flash

  • Home
  • বিনোদন
  • অর্থ তছরুপ মামলায় দিল্লি পুলিশের দফতরে হাজিরা জ্যাকলিনের, জেরার মুখে অভিনেত্রী
Image

অর্থ তছরুপ মামলায় দিল্লি পুলিশের দফতরে হাজিরা জ্যাকলিনের, জেরার মুখে অভিনেত্রী

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি.স.): প্রায় ২০০ কোটির আর্থিক তছরুপ মামলায় দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখার দফতরে হাজিরা দিয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। কনম্যান সুকেশ চন্দ্রশেখেরের সঙ্গে বলিউড অভিনেত্রীর যোগের বিষয়ে বুধবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর্থিক তছরুপ মামলায় জ্যাকলিন ফার্নান্ডেজকে জিজ্ঞাসাবাদ করতে দিল্লি পুলিশের তরফে প্রশ্নমালা তৈরি করা হয়েছে। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিন ফার্নান্ডেজের কতবার যোগাযোগ হয়েছে, সে বিষয়ে অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর।

সূত্রের খবর, জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে কনম্যান সুকেশের পরিচয় করান পিঙ্কি ইরানি। পিঙ্কি কীভাবে এবং কেন বলিউড অভিনেত্রীর সঙ্গে সুকেশ চন্দ্রশেখরের পরিচয় করান এবং আর্থিক তছরুপের বিষয়ে কী জানেন, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জ্যাকলিনের পাশাপাশি জেরার মুখোমুখি হতে বুধবার দিল্লি পুলিশের ইকনোমিক অফেন্স শাখার অফিসে হাজির হন পিঙ্কি ইরানিও।

Releated Posts

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top