News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গোয়ায় বড় ভাঙন কংগ্রেসে, হাত ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৮ জন বিধায়ক
Image

গোয়ায় বড় ভাঙন কংগ্রেসে, হাত ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৮ জন বিধায়ক

পানাজি, ১৪ সেপ্টেম্বর (হি.স.): রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো’ যাত্রার মধ্যেই গোয়ায় বড়সড় ভাঙন ধরল কংগ্রেসে। বুধবার হাত ছেড়ে পদ্মশিবিরে যোগ দিয়েছেন গোয়ার ৮ জন কংগ্রেস বিধায়ক। বিজেপিতে যোগ দেওয়ার পরই প্রাক্তন কংগ্রেস বিধায়ক মাইকেল লোবো বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের হাত শক্ত করতেই বিজেপিতে যোগ দিয়েছি আমরা। কংগ্রেস ছোড়ো, বিজেপিকে জোড়ো।” ৮ জন কংগ্রেস বিধায়ককে বিজেপি শিবিরে স্বাগত জানিয়ে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেছেন, “৮ জন বিধায়ককে আমি বিজেপিতে স্বাগত জানাচ্ছি। কংগ্রেস ভারত জোড়ো যাত্রা শুরু করেছে, কিন্তু আমার মনে হয় গোয়ায় কংগ্রেস ছোড়ো যাত্রা শুরু হয়ে গিয়েছে। গোটা দেশে মানুষজন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন।”

এদিন যে ৮ জন কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁরা হলেন-দিগম্বর কামাত, মাইকেল লোবো, ডেলিলাহ লোবো, রাজেশ ফালদেসাই, কেদার নায়েক, সংকল্প আমনকার, অ্যালেইক্সো সিকুইরা এবং রুডলফ ফার্নান্ডেজ। বিজেপিতে যোগ দেওয়ার আগে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের সঙ্গেও তাঁরা দেখা করেন। কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে মাইকেল লোবো বলেছেন, “কংগ্রেসের শীর্ষস্থানীয় সমস্ত নেতা যারা দলকে শক্তিশালী করেছিলেন, তাঁরাও আগামী দিনে দল ছেড়ে দেবেন। আমরা জনগণের প্রতিনিধিত্ব করছি, জনগণের কথা শুনতে হবে; আমাদের চলে যেতে বলেছেন এবং তাই আমরা চলে যাচ্ছি।” মাইকেল লোবো আরও বলেছেন, গোয়ার জনগণ আমাদের বলেছেন কংগ্রেসের শীর্ষ নেতাদের মধ্যে বড় ধরনের দ্বন্দ্বের কারণে ‘ভারত জোড়ো যাত্রা’ সফল হবে না।”

উল্লেখ্য, গোয়ায় এখন বিজেপিরই সরকার। চলতি বছরে গোয়ার বিধানসভা নির্বাচনে ৪০টির মধ্যে ২০টি আসনে জিতে বিজেপি ক্ষমতায় এসেছে। সে জায়গায় বিরোধী দল কংগ্রেসের বিধায়ক মাত্র ১১ জন। সেই ১১ জন বিধায়কের সিংহভাগই এদিন বিজেপিতে যোগ দিয়েছেন।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top