News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পরীক্ষামূলক ট্রায়াল সফল, ৩০ সেপ্টেম্বর গান্ধীনগর-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা
Image

পরীক্ষামূলক ট্রায়াল সফল, ৩০ সেপ্টেম্বর গান্ধীনগর-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি.স.): পরীক্ষামূলক যাত্রা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, এবার আগামী ৩০ সেপ্টেম্বর সবুজ পতাকা নেড়ে গান্ধীনগর-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় সরকারের লক্ষ্য হল, ২০২৩ সালের ১৫ আগস্টের মধ্যে ৭৫টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করা, বিশ্বমানের এই ট্রেন দেশের সমস্ত বড় শহরকে সংযুক্ত করবে। এর মধ্যে প্রথমটি খুব শীঘ্রই গুজরাটের গান্ধীনগর এবং মহারাষ্ট্রের মুম্বইয়ের মধ্যে শুরু হবে। উন্নত প্রযুক্তিতে সজ্জিত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলি, দ্বিতীয় পর্বে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে স্লিপার কোচ থাকবে।

শুধু বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনই নয়, আহমেদাবাদ এবং মুম্বইকে সংযোগকারী ভারতের উচ্চাভিলাষী বুলেট ট্রেন প্রকল্পের কাজও দ্রুত এগিয়ে চলেছে। ৮০ কিলোমিটার রুটে পিলার স্থাপন করা হয়েছে। প্রসঙ্গত, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন অনেক বেশ আপগ্রেড, যে কারণে ট্রেনের গতিও বেশি। বন্দে ভারত এক্সপ্রেস— এই ট্রেন সম্পূর্ণ ভাবে তৈরি হয়েছে ভারতেই।
এই ধরনের ট্রেন তৈরিতে ব্যবহার করা হয়েছে ‘সেল্ফ প্রপেল্ড’ ইঞ্জিন। অর্থাৎ, আলাদা করে নেই কোনও ইঞ্জিন। ট্রেনে রয়েছে স্বয়ংক্রিয় দরজা। বসার ব্যবস্থা থাকবে বাতানুকূল। চেয়ারগুলি ১৮০ ডিগ্রি পর্যন্ত ঘোরানো যাবে। ২০২৩-এর ১৫ আগস্টের মধ্যে গোটা দেশে ৭৫টি বন্দে ভারত ট্রেন তৈরি করা হবে। তার পর তা দাপিয়ে বেড়াবে দেশের বিভিন্ন প্রান্তে।

Releated Posts

অবৈধভাবে ভারতে প্রবেশ: পাকিস্তানি বৃদ্ধাকে দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার জরিমানা

আগরতলা, ২৮ জুলাই: বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৬৫ বছর বয়সী এক পাকিস্তানি মহিলাকে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের ঘটনায় কংগ্রেস নেতাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি যুব মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার ব্যক্তিগত বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় জড়িতদের…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top