News Flash

  • Home
  • দেশ
  • বৃহস্পতিতে রোদ ঝলমলে হবে আকাশ, পারদ চড়লে তিলোত্তমায় ফের বাড়বে অস্বস্তি
Image

বৃহস্পতিতে রোদ ঝলমলে হবে আকাশ, পারদ চড়লে তিলোত্তমায় ফের বাড়বে অস্বস্তি

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি.স.): নীল-সাদা ঝলমলে আকাশের আমেজ পাওয়া যেতে পারে বৃহস্পতিবার থেকে। আগামী ২৪ ঘন্টার মধ্যেই আবহাওয়া আমূল বদলাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। রোদ উঠলে স্বাভাবিকভাবেই চড়বে পারদ, তারপর ফের অস্বস্তি অনুভূত হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। এদিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের প্রভাবে গত রবিবার থেকে দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে কলকাতা ও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা। একটানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে স্বাভাবিক জনজীবন। মঙ্গলবার বিকেলের পর থেকে বৃষ্টি কমেছে। বুধবার সকালে রোদের দেখা মেলেনি, এদিনও মেঘাচ্ছন্ন ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ। তবে, আগামী ২৪ ঘন্টার মধ্যে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বৃস্পতিবার থেকেই রোদ ঝলমলে আকাশের দেখা মিলতে পারে, এমনটাই জানিয়েছেন আবহবিদরা।

Releated Posts

আজমের মেয়র নির্বাচন ঘিরে কংগ্রেসের ৩৭ কাউন্সিলর ও ৫ নির্দলকে বেঙ্গালুরু পাঠানো হল

আজমের, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২১ সেপ্টেম্বরের আজমের মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচনকে সামনে রেখে নিজেদের শিবির ঐক্যবদ্ধ রাখতে ৩৭…

ByByNews Desk Sep 17, 2026

জয়পুরের ত্রিপোলিয়া বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২০টিরও বেশি দোকান ও গুদাম

জয়পুর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের ঐতিহাসিক ত্রিপোলিয়া বাজারে বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টিরও বেশি দোকান ও…

ByByNews Desk Sep 17, 2026

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top