ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর।। ত্রিপুরা টেনিস এসোসিয়েশন আয়োজিত এশিয়ান জুনিয়র রেংকিং টুর্নামেন্ট বেশ জমজমাট পর্যায়ে চলছে। আগামীকাল থেকে শুরু হচ্ছে এর কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আগামীকাল সকাল ৮ টায় প্রথম কোয়ার্টার ফাইনালে রুবানি সিধু ও ইশিতা মির্ধা পরস্পরের মুখোমুখি হবে। আনসিডেড রুবানী কৌর সিধু আজ চমকপ্রদ জয় পেয়েছে। হারিয়েছে চতুর্থ বাছাই পশ্চিমবঙ্গের তানিশা রায়কে। এশিয়ান রেংকিং জুনিয়র অনূর্ধ্ব ১৬ বালিকা বিভাগের প্রতিযোগিতায় প্রি-কোয়ার্টার ফাইনালে রুবানী কৌর সিধু ৬-৪, ৬-৩ সেটে দুর্দান্ত জয় ছিনিয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে। অপর প্রি- কোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে ঈশিতা মির্ধা দুর্দান্ত জয় পেয়েছে। হারিয়েছে আদ্রিকা পটনায়েক-কে ৬-০, ৬-৩ সেটে। এই জয়ের সুবাদে ঈশিতা মির্ধা কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে। উল্লেখ্য, ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন আয়োজিত আট দিনব্যাপী এই এশিয়ান জুনিয়র অনূর্ধ্ব ১৬ বালক বালিকা টেনিস টুর্নামেন্ট চলছে মালঞ্চ নিবাস টেনিস কমপ্লেক্স এবং বাধারঘাটে টেনিস কোর্টে। ফাইনাল ম্যাচ হবে ১৭ সেপ্টেম্বর।

এশিয়ান টেনিস আসরের কোয়ার্টার ফাইনাল বুধবার
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















