News Flash

  • Home
  • খেলা
  • শহরে ৩ পেশাদার ক্রিকেটার বুধবার থেকে প্রস্তুতি শিবির
Image

শহরে ৩ পেশাদার ক্রিকেটার বুধবার থেকে প্রস্তুতি শিবির

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর।। শহরে এলেন তিন পেশাদার ক্রিকেটার। মঙ্গলবার সন্ধ্যায়। এদিন সন্ধ্যায় কলকাতা থেকে দুই পেশাদার ক্রিকেটার প্রাক্তন ভারতীয় দলের উইকেট রক্ষক কাম ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা , সুদীপ চ্যাটার্জি এবং রাতের বিমানে শহরে আসেন ত্রিপুরা দলের তৃতীয় পেশাদার ক্রিকেটার দীপক ক্ষৈত্রী। সৈয়দ মুস্তাক আলি টি-‌২০ ক্রিকেটের জন্য আগামীকাল থেকে শুরু হচ্ছে ত্রিপুরা দলের প্রস্তুতি শিবির। ওই শিবিরে ডাকা হয়েছে ২৫ জন ক্রিকেটারকে। আগামীকাল দুপুর ১২ টায় এম বি বি স্টেডিয়ামে রিপোর্ট করবেন ক্রিকেটাররা। এরপরই শুরু হয়ে যাবে জাতীয় আসরের জন্য প্রস্তুতি শিবির। ত্রিপুরার

চূড়ান্ত শিবিরে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন:‌ ঋদ্ধিমান সাহা, সুদীপ চ্যাটার্জি, বিশাল ঘোষ, রজত দে, দীপক ক্ষৈত্রী, নিরুপম সেন, অর্কপ্রভ সিনহা, পল্লব দাস, সেন্টু সরকার, শ্রীদাম পাল, বিক্রম দেবনাথ, রাণা দত্ত, অর্জুন দেবনাথ, শাহরুখ হুসেন, পারভেজ সুলতান, শুভম ঘোষ, স্বরব সাহানি, চন্দন রায়, অমরেশ সরকার, অজয় সরকার, সন্দীপ সরকার, জয়কিষান সাহা, বিক্রম কুমার দাস, তন্ময় দাস এবং জয়দীপ বনিক। কোচ:‌ কিশোর মুহুরি, চিকিৎসক:‌ জয়দীপ্ত মজুমদার।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top