News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে সরকার নিরম্ভর প্রয়াস জারি রেখেছে : মুখ্যমন্ত্রী
Image

ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে সরকার নিরম্ভর প্রয়াস জারি রেখেছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর (হি. স.) : ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে সরকার নিরন্তর প্রয়াস জারি রেখেছে। ত্রিপুরার প্রত্যেকটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে ক্রমান্বয়ে হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারে রূপান্তরের কাজ চলছে। আজ মঙ্গলবার ঊনকোটি জেলায় কুমারঘাট মহকুমায় ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নবনির্মিত পাকা ভবনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা একথা বলেন।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নয়নে সরকার কাজ করছে। হাসপাতালকে মন্দিরের ভাবনায় দেখে তার পরিচ্ছন্নতার দিকে সর্বসাধারণকে নজর দিতে হবে। ভাল পরিষেবার জন্য ডাক্তার ও রোগীর মধ্যে ভাল সম্পর্ক তৈরী হওয়া জরুরী।

তিনি বলেন, রোগী কল্যাণ সমিতিকেও আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। এখন ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবার অনেক উন্নতি হয়েছে। ত্রিপুরায় হার্ট, নিউরো থেকে ক্যান্সারের সার্জারিও হচ্ছে। এইমসে’র ধাঁচে এই ত্রিপুরায়ও হাসপাতাল গড়ার চেষ্টা চলছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুধাংশু দাস স্বাস্থ্য পরিষেবা সহ রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজে সবার সহযোগিতার আহ্বান জানান।নবনির্মিত ১০ শয্যা বিশিষ্ট ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটির ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৪ কোটি ৫৮ লক্ষ টাকা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জগন্নাথপুর চা বাগিচার পাঁচজন ভূমিহীন বাগিচা শ্রমিকের হাতে মুখ্যমন্ত্রী চা শ্রমিক উন্নয়ন প্রকল্পে জমির পাট্টার কাগজ তুলে দেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী নবনির্মিত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেন।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্যে আন্দোলনের প্রেক্ষিতে আগরতলায় মোমবাতি প্রজ্বলন, প্রয়াত পরীক্ষার্থীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: জাতীয় স্তরে নিট পরীক্ষা নিয়ে বিতর্ক এবং ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে রবিবার আগরতলার সার্কিট…

ByByReshmi Debnath Jul 26, 2026

গ্রাম প্রধানের বিরুদ্ধে ক্ষোভ, পরিবর্তনের দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে আবেদন আড়ালিয়া গ্রামবাসীর

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: চড়িলাম ব্লকের অন্তর্গত আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবেশ চৌধুরীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে…

ByByReshmi Debnath Jul 26, 2026

ধর্মনগরে যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা, থানা ঘেরাও; ২৪ ঘণ্টার সময়সীমা

ধর্মনগর, ২৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত চন্দ্রপুর ক্লাব এলাকায় দুই যুব কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top