News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াই বাসস্ট্যান্ডে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Image

খোয়াই বাসস্ট্যান্ডে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর : সাত সকালেই খোয়াই নতুন বাসস্ট্যান্ড থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ এই মৃত্যুর ঘটনার পেছনে রহস্য আত্মগোপন করে থাকতে পারে বলে অনেকে আশঙ্কা ব্যক্ত করেছেন৷ এক ব্যক্তির রহস্য মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সকালে মহারাজগঞ্জ বাজারস্থিত লালমাটি এলাকায় নবনির্মিত নতুন বাসস্ট্যান্ডের বারান্দায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা৷ খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়৷ 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম হরেন্দ্র বর্মন(৫০)৷ তাঁর বাড়ি খোয়াই বনকর এলাকায়৷  জানা যায়, মঙ্গলবার সকালে খোয়াই লালমাটি এলাকার লোকজন প্রাতঃভ্রমনে বেরিয়েছেন৷ খোয়াই মহারাজগঞ্জ বাজারস্থিত নবনির্মিত বাসস্ট্যান্ডের বারান্দায় মৃতদেহটি পড়ে থাকতে দেখতে পান প্রাতঃভ্রমণকারীরা৷ সাথে সাথেই খোয়াই থানায় খবর দেন এলাকাবাসী৷ খবর পেয়ে তরিঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় খোয়াই থানার পুলিশ৷ ওই ব্যক্তির মৃতদেহ সনাক্ত করে পুলিশ৷ বনকর এলকর বাসিন্দা হরেন্দ্র বর্মন৷ মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য খোয়াই হাসপাতালের মর্গে নিয়ে আসে৷ ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হবে মৃতার পরিবারের হাতে৷ খোয়াই থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ৷ 

অন্যদিকে এলাকাবাসী সূত্রে খবর, মৃত হরেন্দ্র বর্মন পেশায় একজন শ্রমিক৷ দীর্ঘদিন শারিরীক অসুস্থতায় ভোগছিল  হরেন্দ্র বর্মন৷ পাশাপাশি প্রায় সময়ই আকন্ঠ মদ্যপান করেত৷ ফলে অধিকাংশ দিনই বাড়ির বাইরে রাত্রি যাপন করত৷ পুলিশে প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুজনিত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এর পেছনে অন্য কোন রহস্য আত্মগোপন করে রয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই জানা যাবে বলে পুলিশ জানিয়েছে৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top