News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাইয়াবাড়িতে অবিলম্বে সর্বদলীয় শান্তি সভার দাবী জানিয়েছে সিপিআইএমএল
Image

রাইয়াবাড়িতে অবিলম্বে সর্বদলীয় শান্তি সভার দাবী জানিয়েছে সিপিআইএমএল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর : কিল্লা এডিসি কর্তৃপক্ষ ও গোমতী জেলা কর্তৃপক্ষের কাছে রাইয়াবাড়িতে অবিলম্বে সর্বদলীয় শান্তি সভা আহ্বান করার জন্য দাবি জানিয়েছে সি পি আই এম এল৷ সাম্প্রদায়িক বিভাজনের বিপরীতে দুই জনগোষ্ঠীর মধ্যে কমন মিটিং গ্রাউন্ড তৈরি করে বন জমি সংক্রান্ত বিরোধের সুষ্ঠু ও স্থায়ী সমাধান করারও দাবি জানানো হয়েছে৷ উদয়পুরে এডিসি কিল্লা সাবজোনালের অন্তর্ভুক্ত রাইয়াবাড়িতে স্থানীয় জনজাতি ও অল্পসংখ্যক বাঙালি মুসলমান জনগোষ্ঠীর মধ্যে বন জমির ভোগদখল সত্ব সংক্রান্ত এই নতুন বিরোধের জন্ম ২০১৯ এ৷ ১৯৯৯ এর ডিসেম্বরে উগ্রবাদী হামলার ফলে উচ্ছেদ হওয়া এই মুসলমান পরিবারগুলিকে ’ রায় কমিশনের সুপারিশে তৎকালীন সরকারের উদ্যোগে বনভূমিতে পুনর্বাসন দেওয়া হয়েছিল৷ আর এই একই বনভূমি  উদ্দশ্যমূলকভাবে ২০১৯ এ আরএসএস পরিচালিত বিজেপি সরকার স্থানীয় জন জাতিদের মধ্যে বনাধিকার আইনে পাট্টা বিলি করার উদ্যোগ নেয়৷ স্থানীয় শাসক দলের বিধায়কের উদ্যোগে তা সংগঠিত করা হয়৷ তখনই এই বিরোধের জন্ম হয়৷ প্রায়ই বন দপ্তরের কর্মীরা ঐ ভূমি পরিমাপ করতে যায়৷ বারবার বসবাসকারী মুসলমান পরিবারগুলিকে উচ্ছেদের নোটিশ পাঠায়৷ এই বিবাদমান ভূমিটি হচ্ছে রাধাকিশোরপুর রিজার্ভ ফরেস্ট মৌজার অন্তর্গত ৪/১২ হাল খতিয়ানের ৩০৯৪ হাল দাগের অন্তর্ভুক্ত ১’’২০ একর ও ১’’৬৬ একর ভূমি৷ এর সাথে যৌথ অংশীদারী বনায়নের জেএফএমসি -র সাথে বন দপ্তরের এমওইউ ১৬/০১২০০২এ স্বাক্ষরিত প্রতিশ্রুতি পত্রের অধীনে ৫০ হেক্টর ভূমি নিয়েও বিরোধ আছে৷ যার হাল খতিয়ান ৪/২, সাবেক দাগ নম্বর ৩০৩০, ভূমির পরিমাণ ৫০ হেক্টর৷ এই জেএফএমসি -র সদস্যসংখ্যা মোট ৫৭ জন৷ এর মধ্যে জনজাতি সম্প্রদায়ের ৩৭ জন, বাঙালি মুসলমান ২০ জন৷ উভয় সম্প্রদায়ের সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে পরিশ্রমের মধ্যে দিয়ে বাঁশ বাগান, সেগুন বাগান, বিভিন্ন ঔষধি গাছের বাগান ও মাছ চাষের জলসম্পদ গড়ে তোলেন৷ কোন উপায় না দেখে অল্পসংখ্যক মুসলিমদের তরফে উদয়পুর দেওয়ানি আদালতে এই বিবাদমান বনভূমির দখল সত্ব নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলার আশ্রয় নেয়৷ এই ৪টি মামলা বর্তমানে স্বাক্ষ্য গ্রহণ পর্যায়ে বিচারাধীন আছে৷ আবিদ হোসেন, সাজাহান মিঞা,মীর হোসেন,আবদুল হালিম এই চার মামলার বাদীপক্ষ৷
এখন এই দুই জনগোষ্ঠীর মধ্যে উদ্দশ্যমূলকভাবে সাম্প্রদায়িক বিভাজন ঘটানো হচ্ছে৷ গত চার বছর ধরে এই ধরনের সাম্প্রদায়িক বিভেদ ও বিদ্বেষমূলক লাগাতার প্রচেষ্টার ফলে গতকালের হিংসার ঘটনা ঘটে৷ এই হিংসার ঘটনা অত্যন্ত স্পর্শকাতর৷ একে যেমন প্রশাসনিক উপায়ে প্রতিরোধ করতে হবে৷ তেমনি সাধারণ জনগণের মধ্যে কমন মিটিং গ্রাউন্ড তৈরি করতে হবে৷ যেকোনো মূল্যে এলাকায় উভয় অংশের জনগণের মধ্যে শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনতে হবে৷ উদোর পিন্ডি বুধোর ঘারে চাপানো চলবে না৷ তাই, সিপিআই(এম এল), ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে এডিসি কর্তৃপক্ষ ও গোমতী জেলা প্রশাসনের কাছে অবিলম্বে রাইয়াবাড়িতে সর্বদলীয় শান্তি সভা অনুষ্ঠিত করার দাবি জানানো হয়৷ উক্ত বনভূমির ভোগদখল সত্ব নিয়ে এই বিরোধের সুষ্ঠু ও স্থায়ীভাবে সমাধান করার দাবি করছি৷ সাম্প্রদায়িক বিভেদ ও বিদ্বেষমূলক প্রচেষ্টাকে যেকোন মূল্যে প্রতিরোধ করার আহ্বান জানানো হয়েছে৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top