News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চালককে মারধর, প্রতিবাদে অটো পরিষেবা বন্ধ যোগেন্দ্রনগরের বিভিন্ন রুটে
Image

চালককে মারধর, প্রতিবাদে অটো পরিষেবা বন্ধ যোগেন্দ্রনগরের বিভিন্ন রুটে

আগরতলা, ১৩ সেপ্টেম্বর : অটো শ্রমিককে মারধর করার অজুহাতে আচমকা রাজধানী আগরতলা শহর সংলগ্ণ মলয়নগর সড়কে অটো চালাচল বন্ধ করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ আগাম কোন কিছু না জানিয়ে অটো চলাচল আচমকা বন্ধ করে দেওয়ায় যাত্রী সাধারণ জটিল সমস্যার সম্মুখীন হন৷ অটো শ্রমিকদের দায়িত্ব জ্ঞান নিয়েও প্রশ্ণ তুলেছেন অনেকেই৷ 

যাত্রী পরিষেবার সঙ্গে যুক্ত শ্রমিকদের এ ধরনের আচমকা ধর্মঘট যাত্রী সাধারণ কোনোভাবে মেনে নিতে রাজি নন বলেও অনেকেই মন্তব্য করেছেন৷ আচমকা এ ধরনের আন্দোলন কর্মসূচিকে দায়িত্ব জ্ঞান হীনতার পরিচয় বলেও অনেকে অভিমত ব্যক্ত করেছেন৷ 

ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাতে কে বা কারা যোগেন্দ্রনগর সুকান্ত কলোনির এক অটোচালককে মারধর করে৷ এই ঘটনার অজুহাতেই মঙ্গলবার মলয়নগর যোগেন্দ্রনগর সড়কে আচমকা অটো চলাচল বন্ধ করে দেওয়া হয়৷ যেসব অটো চলাচল করছিল সেই সব অটো থেকে মাঝপথে যাত্রীদের নামিয়ে দিয়ে অটোগুলো আটকে দেওয়া হয়৷ তাতে রীতিমতো বিপাকে পড়েন জরুরী কাজে যাতায়াতকারী যাত্রী সাধারণ৷ 

তাতে যাত্রী সাধারণের মনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ভুক্তভোগী যাত্রীরা জানিয়েছেন, মঙ্গলবার আচমকাই শহরের যোগেন্দ্রনগর মলয়নগর রুডে অটো চলাচল বন্ধ করে দেওয়া হয়৷ পুলিশের সামনেই চলে চালকদের তাণ্ডব৷  জোরপূর্বক নামিয়ে দেওয়া হয় যাত্রীদের৷ 

জানা গেছে, সোমবার রাতে যোগেন্দ্রনগর সুকান্ত কলোনির জনৈক অটো শ্রমিককে মারধর করে কে বা কারা৷ তার প্রতিবাদে মঙ্গলবার মলয়নগর রেল ব্রিজ সংলগ্ণ এলাকায় অটো শ্রমিকরা ওই অঞ্চলে অটো চলাচল বন্ধ করে রাখে৷ আগামী দিনে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করার জন্য যাত্রীসাধরনের তরফ থেকে দাবি উঠেছে৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top