News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • NF Rail:কোচ ও ওয়াগনের ওভারহাউলিং ক্ষমতা বৃদ্ধি করতে এনএফ রেলের রোলিং স্টক ওয়ার্কশপের পরিকাঠামো সংস্কার
Image

NF Rail:কোচ ও ওয়াগনের ওভারহাউলিং ক্ষমতা বৃদ্ধি করতে এনএফ রেলের রোলিং স্টক ওয়ার্কশপের পরিকাঠামো সংস্কার

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (হি.স.) : যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য উন্নত করার লক্ষ্যে উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ের পক্ষ থেকে লিংকে হফমেন বুশ (এলএইচবি) ডিজাইনের রেকের দ্বারা বিদ্যমান প্রচলতি রেকগুলির প্রতিস্থাপন করার মতো বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উন্নত যাত্রী পরিষেবা নিশ্চিত করতে ডেমুর বিস্তার ঘটানো হয়েছে। উত্তরপূর্বাঞ্চলে ক্রমবর্ধমান পণ্যবাহীর চাহিদা পূরণ করতে সিস্টেমের মধ্যে বৃহৎ সংখ্যার ওয়াগন চালু করা হয়েছে। এ সমস্ত আধুনিক কোচ ও ওয়াগনে প্রবর্তন করা সহ রক্ষণাবেক্ষণ পদ্ধতি ও ক্ষমতা বৃদ্ধি করারও প্রয়োজন হয়ে পড়েছে। রোলিং স্টকের আধুনিক রক্ষণাবেক্ষণ ও ওভারহাউলিং-এর জন্য উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অন্তর্গত রোলিং স্টক ওয়ার্কশপগুলির বিভিন্ন পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়েছে।

এ সম্পর্কে তথ্য দিতে গিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, এনএফ রেলওয়ের প্রধান দুটি ওয়ার্কশপ তথা নিউ বঙাইগাঁও ও ডিব্রুগড় ওয়ার্কশপ মাসের পর মাস উচ্চ পরিমাণ ও গুণগত টার্নআউট প্রদান করে আসছে। রোলিং স্টকের উচ্চমানের সুযোগ-সুবিধা ও সুরক্ষা ব্যবস্থা সহ টার্নআউটের পরিমাণ আরও বৃদ্ধির জন্য এই দুটি ওয়ার্কশপ একাধিক পরিকাঠামোমূলক বৃদ্ধির কাজ গ্রহণ করেছে। তিনি জানান, এনএফআর-এর বৃহত্তর রোলিং স্টক তথা নিউ বঙাইগাঁও ওয়ার্কশপে রোলিং স্টক রক্ষণাবেক্ষণের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করতে ৭০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। নিউ বঙাইগাঁওয়ে এলএইচবি-র সংস্কার করার জন্য একটি নতুন শেডের কাজ শুরু করা হয়েছে। এছাড়াও ডেমু/মেমুর পর্যায়ক্রমিক ওভারহাউলিং (পিওএইচ)-এর জন্য প্রয়োজনীয় সুবিধাযুক্ত আরেকটি নতুন শেড নিউ বঙাইগাঁও ওয়ার্কশপের জন্য অনুমোদন করা হয়েছে। পণ্যবাহী ওয়াগন রক্ষণাবেক্ষণের ক্ষমতা বৃদ্ধি করতে ওয়াগন সাপোর্ট শপের সম্প্রসারণের কাজও মঞ্জুর করা হয়েছে।

সব্যসাচী দে জানান, এছাড়া এখানে এলএইচবি ট্রলির জন্য স্টেট অব দ্য আর্ট ডিসঅ্যাসেম্বলি ও অ্যাসেম্বলি সিস্টেমও বাস্তবায়ন করা হবে। একইভাবে, ডিব্রুগড় ওয়ার্কশপের জন্যও ৫৫ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এলএইচবি কোচের পিওএইচ-এর সুবিধাগুলি উন্নত করার জন্য এবং টার্নআউট ক্ষমতা বৃদ্ধি করতে এখানে একটি নতুন শেডের কাজ সম্পূর্ণ করা হয়েছে। এলএইচবি কোচের পিওএইচ ক্ষমতা বৃদ্ধির জন্য পরিকাঠামো বৃদ্ধির আরও একটি কাজ কার্যকর করা হচ্ছে।

এছাড়া তিনধরিয়ায় ন্যারো গজ ঐতিহ্যবাহী ওয়ার্কশপকেও উন্নত করার লক্ষ্য ধার্য করা হয়েছে। এখানে ৪ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। নতুন মেশিন ও ঐতিহ্যবাহীর মান পুনরুদ্ধার করাই হবে প্রধান লক্ষ্য। মেকানিক্যাল ওকার্কশপে বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুধুমাত্র রেলওয়ে পরিচালনার সুরক্ষা ব্যবস্থারই উন্নতি করবে না, বরং তার পাশাপাশি ট্রেনের মাধ্যমে ভ্রমণ করা যাত্রীরাও লাভান্বিত হবেন। ওয়ার্কশপগুলিতে উন্নতমানের পরিকাঠামো প্রবর্তনের দ্বারা যাত্রীদের উন্নতমানের সুযোগ-সুবিধা ও সুরক্ষিত ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করা হবে, জানান উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top