News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Dr Manik Saha:রাজধানীর নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা
Image

Dr Manik Saha:রাজধানীর নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর : সামান্য বৃষ্টিতেই রাজধানীর আগরতলা শহর বানভাসি অবস্থায় পরিণত হয়৷ তাতে আগরতলা শহর এলাকায় বসবাসকারী জনগণ এবং ব্যবসায়ীদের মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে৷ জল জমে বানভাসি অবস্থার ফলে সাধারণ মানুষকেও চলাচল করতে সমস্যায় পড়তে হয়৷ এসব বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বিশেষ উদ্যোগ গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন৷ রবিবার মুখ্যমন্ত্রী নিজে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আগরতলা শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং জল নিষ্কাশনের ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন৷ শহরের বিভিন্ন জায়গায় জল নিষ্কাশনী ব্যবস্থা সহ শান্তি পাড়া এলাকার বিভিন্ন সমস্যা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী৷ রবিবার সকালে তিনি পুর নিগমের মেয়র, নগর উন্নয়ন দপ্তরের প্রধান, সদর মহকুমা শাসক ও অন্যান্য আধিকারিকদের নিয়ে নগর পরিদর্শনে যান৷ ছিলেন পুর নিগমের কাউন্সিলারও৷  বিশেষ করে শহরের জল নিকাশি ব্যবস্থা ও পার্কিং নিয়ে বেশ কিছু নির্দেশিকা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ অবিলম্বে মুখ্যমন্ত্রী নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেও বলা হয়েছে৷

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top