News Flash

Image

TMC:পিলাকে তৃণমূলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর ৷৷ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ বিভিন্ন স্থানে যোগদান সভা সংগঠিত করে দলকে আরো সংঘটিত করার উদ্যোগ নিয়েছেন দলীয় নেতৃবৃন্দ৷
রবিবার ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এবং দক্ষিণ ত্রিপুরার পিলাক জেলা ইউনিটের যুব সভাপতি রোশন আলির উদ্যোগে, করবুক ও শান্তিরবাজার বিধানসভার বিজেপি ও কংগ্রেস ছেড়ে ১১৭ জন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েছেন৷ আগামীদিনে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী করে তুলতে দলকে এগিয়ে নিয়ে যাবে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে রাজ্যের সাধারণ মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার স্বার্থে এরা কাজ করে যাবেন বলে জানিয়েছেন৷

Releated Posts

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

২.২০ কোটি টাকায় নির্মিত বেতছড়া গ্রামীণ বাজারের উদ্বোধন, কৃষকদের পাশে থাকার বার্তা কৃষিমন্ত্রীর

আগরতলা, ৩ আগস্ট: ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার বেতছড়া গ্রামীণ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top