News Flash

  • Home
  • প্রধান খবর
  • Arrest:মদ খাওয়াকে ঘিরে বচসা! পানিহাটির যুবককে গলার নলি কেটে খুন, ধৃত চার অভিযুক্ত
Image

Arrest:মদ খাওয়াকে ঘিরে বচসা! পানিহাটির যুবককে গলার নলি কেটে খুন, ধৃত চার অভিযুক্ত

পানিহাটি, ১১ সেপ্টেম্বর (হি.স.): মদ খাওয়াকে কেন্দ্র করে বন্ধুদের মধ্যে বচসার জেরে খুন হলেন পানিহাটির এক যুবক। রবিবার সকালে পানিহাটির গঙ্গার চর থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রের খবর, ধারালো অস্ত্র দিয়ে ওই যুবকের গলার নলি কেটে তাঁর দেহ গঙ্গার চরে পুঁতে দেয় নিহতের চার বন্ধু। ওই চার জন অভিযুক্তকেই গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। ধৃতদের নাম-মুস্তাক, সূর্য, লাল্লু এবং নিবেদ।

খড়দহ থানা সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে পানিহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে গঙ্গার ঘাট সংলগ্ন এলাকা থেকে ভান্ডারী নামে এলাকার এক যুবকের দেহ পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে খড়দহ থানায় খবর দেন স্থানীয়েরা। ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে তদন্তকারীরা মনে করছেন, গঙ্গার ঘাটে বসে পাঁচ বন্ধু মিলে মদ্যপান করার সময় তাঁদের মধ্যে বচসা হয়েছিল। যার জেরেই ভান্ডারীকে খুন হতে হয়েছে।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।

মহারাষ্ট্রের থানে-তে ভেঙে পড়ল বাড়ির একাংশ, হতাহতের ঘটনা ঘটেনি
থানে, ১১ সেপ্টেম্বর (হি.স.): মহারাষ্ট্রের থানে-তে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বাড়ির একাংশ। শনিবার রাত এগারোটা নাগাদ একটি থানে মুম্বরা শহরের রানা নগর এলাকায় অবস্থিত একটি বাড়ির পিছনের দেওয়াল ধসে পড়ে। থানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা সেল-এর প্রধান অবিনাশ সাওয়ান্ত জানিয়েছেন, এই ঘটনায় কেউ আহত হয়নি।

তিনি বলেন, বাড়ির পেছনের মাটি ধসে যাওয়ায় পেছনের দেওয়াল ভেঙে পাশের ড্রেনে পড়ে। খবর পেয়ে স্থানীয় দমকলকর্মী এবং আরডিএমসির একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। দাগডু ভাঙ্গারে নামে একটি ব্যক্তির ওই বাড়িটি আগেই খালি করা হয়েছিল এবং বাসিন্দারা আশেপাশে তাঁদের আত্মীয়দের বাড়িতে ছিলেন। বাড়ি খালি থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top