News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • NF Rail:পণ্য আনলোডিঙে এনএফ রেলের স্থির বৃদ্ধি বহাল, আগস্টে পণ্যবাহী ট্রেনের ১২৩০টি রেক আনলোড
Image

NF Rail:পণ্য আনলোডিঙে এনএফ রেলের স্থির বৃদ্ধি বহাল, আগস্টে পণ্যবাহী ট্রেনের ১২৩০টি রেক আনলোড

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ে ফ্রেইট আনলোডিঙের ক্ষেত্রে ধারাবাহিকভাবে স্থির বৃদ্ধি পঞ্জিয়ন করে আসছে। চলমান আর্থিক বর্ষের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ৫,৮৩৩টি পণ্যবাহী রেক আনলোড করেছে। বিগত বছরের একই সময়ের তুলনায় এই বৃদ্ধি ১০.৪৯ শতাংশ। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে এক আগস্ট মাসে ১২৩০টি পণ্যবাহী রেক আনলোড করেছে। এ ক্ষেত্রে পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০.৭০ শতাংশ বেশি, জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে এফসিআই-এর চাল, চিনি, লবণ, ভোজ্য তেল, খাদ্য শস্য, সার, সিমেন্ট, কয়লা, শাকসবজি, অটো, ট্যাংক, কনটেইনারের মতো পণ্যসামগ্রী ও অন্যান্য সামগ্রী সংশ্লিষ্ট মাসে পরিবহণ করেছে এবং নিজস্ব অধিক্ষেত্রের অধীনে বিভিন্ন গুডস শেডে সেগুলি আনলোড করেছে।

আগস্টের সময়সীমার মধ্যে অসমে ৬৩১টি পণ্যবাহী রেক আনলোড করা হয়েছে, যার মধ্যে ৩৪৪টি রেকে অত্যাবশ্যকীয় সামগ্রী লোড ছিল। সংশ্লিষ্ট মাসে ত্রিপুরায় ১৬০টি রেক, নাগাল্যান্ডে ৩১টি রেক, মণিপুরে সাতটি রেক, অরুণাচল প্রদেশে আটটি রেক ও মিজোরামে ছয়টি করে রেক আনলোড করা হয়। এছাড়া সংশ্লিষ্ট মাসে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের মধ্যে পশ্চিমবঙ্গে ২১১টি পণ্য রেক ও বিহারে ১৭৬টি পণ্য রেক আনলোড করা হয়েছিল।

বর্ধিত রক্ষণাবেক্ষণের প্রচেষ্টার ফলে উন্নত টার্মিনাল হ্যান্ডলিং ব্যবস্থা ও চলাচলের ক্ষেত্রে উন্নতিসাধন ঘটেছে এবং সমস্ত স্তরে ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করার ফলে টার্নঅ্যারাউন্ড সময় হ্রাস হয়েছে এবং আনলোডিং বৃদ্ধি হয়েছে, জানান তিনি।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top