News Flash

  • Home
  • দিনের খবর
  • BJP:নবান্ন অভিযানকে সফল করতে ঝাড়গ্রামে জোর কদমে প্রস্তুতি মিটিং বিজেপির নেতাকর্মীদের
Image

BJP:নবান্ন অভিযানকে সফল করতে ঝাড়গ্রামে জোর কদমে প্রস্তুতি মিটিং বিজেপির নেতাকর্মীদের

ঝাড়গ্রাম ১০ সেপ্টেম্বর ( হি. স.) : নবান্ন অভিযানকে সফল করতে জোর কদমে প্রস্তুতি মিটিং, মিছিল, বৈঠক শুরু করেছেন বিজেপির নেতাকর্মীরা। শনিবার ঝাড়গ্রাম জেলা বিজেপির কার্যালয়ে এক সংবাদিক সন্মেলন করেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম ও জেলা বিজেপির সভাপতি তুফান মাহাতো।

এদিনের সাংবাদিক সম্মেলনে বিজেপির সংসদ কুনার হেমব্রম বলেন, কয়লা, বালি ও চাকুরি চোরদের বিরুদ্ধে আগামী ১৩ সেপ্টেম্বর আমাদের নবান্ন অভিযান। পার্থ চট্টোপাধ্যায়, কেষ্ট, অর্পিতারা সাধারণ মানুষকে ঠকিয়ে নিজেরা কোটি কোটি টাকার মালিক হয়েছেন। তাই একটা সুন্দর সুষ্ঠ পশ্চিমবঙ্গ গড়ার জন্য এই সমস্ত দুর্নীতিবাজদের জেলে ঢোকাতে হবে। কেষ্ট, পার্থ চট্টোপাধ্যায় তো চুনোপুঁটি যারা এই দুর্নীতিবাজদের মাথায় আছেন, যারা পান্ডা তাদের কাছ পর্যন্ত যাতে সিবিআই, ইডি পৌঁছাতে পারে তার জন্য জনগণকে এগিয়ে আসতে হবে।”
অন্যদিকে বিজেপির জেলা সভাপতি তুফান মাহাতো বলেন, ” তৃণমূল সরকারের অপশাসন, দুর্নীতি, স্বৈরাচারী অত্যাচারের বিরুদ্ধে আমাদের এই নবান্ন অভিযান। মানুষ তাদের নিজেদের অধিকার ফিরে পাওয়ার জন্য পথে নেমেছে। ঝাড়গ্রাম জেলার মানুষ আজ পরিবর্তন চাইছে তাই রাস্তায় নেমে দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। কিন্ত ক্ষমতার জোরে তৃণমুল পুলিশকে দিয়ে ভয় দেখাচ্ছে। তবে আর বেশি দেরি নেই বাংলার মানুষ রাস্তায় নেমে গেছেন তার প্রতিবাদ করতে। তিনি বলেন এদিন শনিবার আমাদের ঝাড়গ্রাম জেলার আটটি অঞ্চলে পথসভা, মিছিল করছেন বিজেপির কর্মী সমর্থকেরা। ” দলীয় সূত্রে জানা গিয়েছে ঝাড়গ্রাম জেলা থেকে প্রায় ১০ হাজার মানুষকে নবান্ন অভিযানে নিয়ে যাওয়ার লক্ষ্য মাত্র নিয়েছেন বিজেপির পক্ষ থেকে। সমস্ত কর্মী সমর্থকদের ট্রেনে করে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে।

Releated Posts

ভুয়ো ভারতীয় পাসপোর্টে বিদেশ সফর, মুম্বই বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

মুম্বই, ২৭ জুলাই (আইএএনএস): ভুয়ো নথির ভিত্তিতে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করে বিদেশ সফরের অভিযোগে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ…

ByByNews Desk Jul 27, 2026

রাজস্থানে পঞ্চায়েত ও পুরভোটে লড়বে ওয়াইসির এআইএমআইএম, প্রথমবার তৃণমূল স্তরে সংগঠিত লড়াইয়ের ঘোষণা

জয়পুর, ২৭ জুলাই (আইএএনএস): আসন্ন পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিল আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া…

ByByNews Desk Jul 27, 2026

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top