News Flash

  • Home
  • দেশ
  • সলমন খানের ওপর আক্রমণের কড়া সমালোচনা সুজন চক্রবর্তীর
Image

সলমন খানের ওপর আক্রমণের কড়া সমালোচনা সুজন চক্রবর্তীর

কলকাতা, ১০ সেপ্টেম্বর (হি. স.) : আনিস খানের ভাই সলমন খানের ওপর আক্রমণের কড়া সমালোচনা করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

শনিবার সুজনবাবু টুইটারে লিখেছেন, “প্রতিবাদী আনিস খানকে খুন করে ওরা বলেছে আত্মহত্যা।সাক্ষী ভাই সলমন। নিরাপত্তা চেয়েও পায়নি।মাঝরাতে কুপিয়ে খুনের চেষ্টা। এবার কি বলবে? আত্মহত্যার প্রচেষ্টা? শাসক তৃণমূল আর নির্লজ্জ প্রশাসন মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। ধরা পড়ে যাচ্ছেন মাননীয়া।পার পাবার কোন উপায় নেই আর।“

প্রসঙ্গত, সলমনের পরিবারের দাবি, শুক্রবার রাতে এক দল দুষ্কৃতী বাড়িতে ঢুকে তাঁর উপর হামলা চালিয়েছে। তাঁকে দিয়ে টাঙি দিয়ে কোপানো হয়েছে বলে অভিযোগ। এনিয়ে তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন আনিসের বাবা সেলিম খান। তাঁর অভিযোগ, ‘‘আনিসের মামলাটা শেষ করে দেওয়ার জন্য সলমনকে শেষ করার চেষ্টা করেছিল শাসকদলের লোকজন। শাসকদলের স্থানীয় কিছু দুষ্কৃতী এর সঙ্গে জড়িত আছে। তারাই ঘটিয়েছে এই কাণ্ড। কারণ সলমন আনিসের ঘটনার সাক্ষী। সাক্ষ্যপ্রমাণ লোপাটের জন্য সলমনের উপর হামলা হয়েছে।’’

Releated Posts

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026

পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডলের ম্যানেজার গ্রেফতার, টাকার উৎস খতিয়ে দেখছে পুলিশ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূমে পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডল ওরফে মহম্মদ নাজিবুদ্দিনের ম্যানেজার সীতেশ প্রামাণিককে…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top