নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি. স.): গুজরাট সরকারের কাছে বিলকিস বানো গণধর্ষণে দোষীদের মুক্তি সংক্রান্ত সমস্ত কাগজপত্র চাইল সুপ্রিম কোর্ট । দু’সপ্তাহের মধ্যে সমস্ত কাগজ জমা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
শুক্রবার বিলকিস বানো গণধর্ষণ মামলার শুনানিতে শীর্ষ আদালতের তরফে সমস্ত নথিপত্র চাওয়া হয়েছে। আগামী দু’সপ্তাহের মধ্যে দোষীদের মুক্তি সংক্রান্ত নির্দেশিকা-সহ সমস্ত নথিপত্র জমা দিতে হবে। তিন সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি শুরু করবে সুপ্রিম কোর্ট।
বিলকিস বানো গণধর্ষণে দোষীদের মুক্তি দেওয়া নিয়ে সরব হয়েছে দেশের নানা অংশের মানুষ। নানা ক্ষেত্রের আধিকারিকরা শীর্ষ আদালতে চিঠি লিখে দোষীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র যৌথভাবে সুপ্রিম কোর্টে গুজরাট সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আবেদন করেছিলেন।
প্রসঙ্গত, ১৫ বছর ধরে জেল খাটার পর গত ১৫ আগস্ট হঠাৎই গণধর্ষণকারীদের মুক্তি দেয় গুজরাট সরকার। বিলকিস বানোর তরফে জানানো হয়, আগে থেকে তাঁরা এই ঘটনার কিছুই জানতেন না।

Supreme Court:গুজরাট সরকারের কাছে বিলকিস বানো গণধর্ষণে দোষীদের মুক্তি সংক্রান্ত সমস্ত কাগজপত্র চাইল সুপ্রিম কোর্ট
Tags:
Releated Posts
প্রবল বৃষ্টিতে পাওয়াগড় পাহাড়ে ধস, পাথর চাপা পড়ে দুই তীর্থযাত্রীর মৃত্যু, আহত ৮
পঞ্চমহল, ১৯ জুন (আইএএনএস): গুজরাটের পঞ্চমহল জেলার বিখ্যাত পাওয়াগড় তীর্থস্থানে প্রবল বৃষ্টির মধ্যে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে…
কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের তিন দিনের উদ্যাপনের সূচনা, ম্যারাথন ও যোগাভ্যাসে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কলকাতা, ১৯ জুন (আইএএনএস): আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনের উদ্যাপন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা…
নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…
ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…


















