News Flash

  • Home
  • দেশ
  • Supreme Court:গুজরাট সরকারের কাছে বিলকিস বানো গণধর্ষণে দোষীদের মুক্তি সংক্রান্ত সমস্ত কাগজপত্র চাইল সুপ্রিম কোর্ট  
Image

Supreme Court:গুজরাট সরকারের কাছে বিলকিস বানো গণধর্ষণে দোষীদের মুক্তি সংক্রান্ত সমস্ত কাগজপত্র চাইল সুপ্রিম কোর্ট  

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি. স.): গুজরাট সরকারের কাছে বিলকিস বানো গণধর্ষণে দোষীদের মুক্তি সংক্রান্ত সমস্ত কাগজপত্র চাইল সুপ্রিম কোর্ট  । দু’সপ্তাহের মধ্যে সমস্ত কাগজ জমা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
শুক্রবার বিলকিস বানো গণধর্ষণ মামলার শুনানিতে শীর্ষ আদালতের তরফে সমস্ত নথিপত্র চাওয়া হয়েছে। আগামী দু’সপ্তাহের মধ্যে দোষীদের মুক্তি সংক্রান্ত নির্দেশিকা-সহ সমস্ত নথিপত্র জমা দিতে হবে। তিন সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি শুরু করবে সুপ্রিম কোর্ট।  
বিলকিস বানো গণধর্ষণে দোষীদের মুক্তি দেওয়া নিয়ে সরব হয়েছে দেশের নানা অংশের মানুষ। নানা ক্ষেত্রের আধিকারিকরা শীর্ষ আদালতে চিঠি লিখে দোষীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র যৌথভাবে সুপ্রিম কোর্টে গুজরাট সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আবেদন করেছিলেন।
প্রসঙ্গত, ১৫ বছর ধরে জেল খাটার পর গত ১৫ আগস্ট হঠাৎই গণধর্ষণকারীদের মুক্তি দেয় গুজরাট সরকার। বিলকিস বানোর তরফে জানানো হয়, আগে থেকে তাঁরা এই ঘটনার কিছুই জানতেন না। 

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top