News Flash

  • Home
  • বিদেশ
  • Ajit Mahato:ঝাড়গ্রামে প্রয়াত বিখ্যাত ঝুমুর শিল্পী অজিত মাহাতো
Image

Ajit Mahato:ঝাড়গ্রামে প্রয়াত বিখ্যাত ঝুমুর শিল্পী অজিত মাহাতো

ঝাড়গ্রাম, ৯ সেপ্টেম্বর ( হি. স.) : প্রয়াত হলেন বিখ্যাত ঝুমুর শিল্পী অজিত মাহাতো। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর মাত্র ৪০ বছর বয়সে মৃত্যু হল তার।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোরে তার নিজের বাড়ি ঝাড়্গ্রাম ব্লকের গোলবাঁন্ধি গ্রামে শেষ নিশ্বাস ত্যাগ করেন। এই ঝুমুর শিল্পীর অকাল প্রয়াণে গোটা ঝাড়্গ্রাম জেলা জুড়ে এবং ঝুমুর শিল্পী মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া। অজিত বাবু ঝুমুর শিল্পীর পাশাপাশি রাজ্য পুলিশের হোমগার্ডে চাকুরী করতেন। আর তার বাবা ছিলেন অবসরপ্রাপ্ত মিলিটারি। প্রয়াত এই ঝুমুর শিল্পী বর্তমানে তার পরিবারে রেখে গেছেন স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানকে। তিনি ঝুমুর শিল্পীর পাশাপাশি সমাজ কর্মী তথা ঝাড়খণ্ড স্টুডেন্ট ফেডারেশনের একজন সক্রিয় নেতা ছিলেন। বিবেকান্দ কলেজে পড়াশোনা করার সময় থেকেই ঝুমুর গানের চর্চা শুরু করেন। পরে ঝুমুর সম্রাট বিজয় মাহাতোর কাছ থেকে ঝুমুর গানের শিক্ষা নিয়েছিলেন৷ তার বিখ্যাত কয়েকটি গানের অ্যালবামের মধ্যে একটি হল “শালমাটির শাল বন”। তিনি দীর্ঘদিন ধরে লিভারের সিলিসিস রোগে আক্রান্ত ছিলেন বলে পরিবার সুত্রে জানা গিয়েছে।

Releated Posts

বাংলাদেশের কারাগারে ব্যাপক শ্রেণিভিত্তিক বৈষম্যের অভিযোগ, প্রতিবেদনে উঠে এল উদ্বেগজনক চিত্র

ঢাকা, ২০ জুন (আইএএনএস): বাংলাদেশের কারাগার ব্যবস্থা ক্রমশ এক গভীর বৈষম্যমূলক কাঠামোয় পরিণত হয়েছে, যেখানে ধনী ও প্রভাবশালী…

ByByNews Desk Jun 20, 2026

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই লেবাননে ইজরায়েলি বিমান হামলা

বেইরুট, ২০ জুন (আইএএনএস): লেবানন ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার অল্প সময়ের মধ্যেই দক্ষিণ লেবাননের সাজদ শহরের…

ByByNews Desk Jun 20, 2026

বাংলাদেশে ভগবান রামের ছবি অবমাননার অভিযোগে বিক্ষোভ তীব্র, দেশজুড়ে প্রতিবাদে হিন্দু সম্প্রদায়

ঢাকা, ২০ জুন (আইএএনএস): ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে উদ্বেগের মধ্যেই বাংলাদেশে ভগবান রামের ছবি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ…

ByByNews Desk Jun 20, 2026

ভারত-কাবুল সম্পর্ক নষ্ট করতে ডিজিটাল প্রচারযুদ্ধ শুরু আইএসকেপির, নজরদারি বাড়াল গোয়েন্দারা

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারত ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নের সাম্প্রতিক প্রচেষ্টার পর এবার ভারতের বিরুদ্ধে ডিজিটাল প্রচারযুদ্ধ…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top