News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মহারাজা বীরবিক্রম মহাবিদ্যালয়কে কেন্দ্র করেই ত্রিপুরায় এডুকেশন হাব গড়ে তোলার প্রয়াস নিতে হবে : মুখ্যমন্ত্রী
Image

মহারাজা বীরবিক্রম মহাবিদ্যালয়কে কেন্দ্র করেই ত্রিপুরায় এডুকেশন হাব গড়ে তোলার প্রয়াস নিতে হবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ সেপ্টেম্বর (হি. স.) : ত্রিপুরার গর্ব মহারাজা বীরবিক্রম মহাবিদ্যালয়কে কেন্দ্র করেই রাজ্যে এডুকেশন হাব গড়ে তোলার প্রয়াস নিতে হবে। রাজ্যের প্রাক্তন অধ্যাপক, অধ্যাপিকা, ছাত্রছাত্রীদের সহযোগিতায় আমরা এই কলেজটিকে ‘আর্ট অব এক্সেলেন্সি’ বানাতে চাই। তবেই এম বি বি কলেজের প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠান উদযাপনের সার্থকতা আসবে। আজ এম বি বি কলেজের প্ল্যাটিনাম জুবিলি উদযাপন অনুষ্ঠানে একথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

এদিন তিনি বলেন, এমবিবি কলেজ দেশের যেকোনও নামকরা কলেজের থেকে কোনো অংশে কম নয়। এই কলেজের সঙ্গে ত্রিপুরার বহু ইতিহাস জড়িত রয়েছে। দেশের অনেক প্রখ্যাত ব্যক্তিবর্গ এই কলেজের সান্নিধ্যে এসেছিলেন। এই কলেজ থেকেই ত্রিপুরার অনেক প্রতিভবান ব্যক্তি পড়াশুনা করে আজ দেশ-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছেন।

তাঁর দাবি, এমবিবি কলেজ স্থাপনে তৎকালীন মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য এবং পরে মহারানী কাঞ্চনপ্রভা দেবীর বিশেষ অবদান রয়েছে। পরবর্তীকালে বহু প্রখ্যাত শিক্ষাবিদদের আন্তরিক প্রচেষ্টায় কলেজটি আজ ত্রিপুরার অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই সমস্ত মহান ব্যক্তিদের অবদানের ইতিহাসকে ধরে রাখার জন্য একটি ই-বুক তৈরী করতে উচ্চ শিক্ষা দপ্তরের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তবেই আগামী প্রজন্ম কলেজের প্রকৃত ইতিহাস সম্পর্কে অবগত হতে পারবে। আগামীদিনেও এই কলেজ রাজ্যের গৌরবকে আরও উজ্জ্বলতর করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, ত্রিপুরার শিক্ষার অগ্রগতির অন্যতম ধারক ও বাহক হল এম বি বি কলেজ। এই কলেজ থেকে বহু গুণী ছাত্রছাত্রী পড়াশুনা করে বর্তমানে দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত রয়েছেন। উচ্চশিক্ষা, কারিগরী শিক্ষা, সংস্কৃতি শিক্ষার মাধ্যমে আধুনিক শিক্ষা প্রবর্তনের উদ্দেশ্যেই মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য এই কলেজ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছিলেন।

তাঁর কথায়, বর্তমান রাজ্য সরকার দায়িত্ব গ্রহণ করার পর ত্রিপুরার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বহুমুখী উদ্যোগ গ্রহণ করে কাজ করছে। সেগুলির মধ্যে রয়েছে – ট্রিপল আই টি স্থাপন, রাজ্যের ছেলেমেয়েদের সর্বভারতীয়স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য ‘লক্ষ্য’ নামক প্রকল্প চালু করা, ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি স্থাপন, রাজ্যের ডিগ্রী কলেজগুলিকে ন্যাক-এর আওতায় আনার উদ্যোগ গ্রহণ ইত্যাদি।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top