News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষকের ঘাটতি ও বদলির প্রতিবাদে ত্রিপুরায় পৃথক স্থানে জাতীয় সড়ক অবরোধ
Image

শিক্ষকের ঘাটতি ও বদলির প্রতিবাদে ত্রিপুরায় পৃথক স্থানে জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ৯ সেপ্টেম্বর (হি. স.) : একদিকে শিক্ষকের ঘাটতি। অন্যদিকে শিক্ষক বদলি। এই দুইটি সমস্যা ত্রিপুরা সরকারের নাভিশ্বাস তুলে দিয়েছে। আজ শুক্রবার শিক্ষকের দাবিতে পানিসাগরে এবং শিক্ষক বদলির প্রতিবাদে সেকেরকোটে জাতীয় সড়ক অবরোধ করেছে ছাত্রছাত্রীরা। তাতে, নিত্যযাত্রীদের ভীষণ ভোগান্তির শিকার হতে হয়েছে। অবশ্য, শিক্ষা দফতরের পদস্থ আধিকারিকদের আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার হয়েছে।

প্রসঙ্গত, বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমানে শিক্ষক নেই তার মধ্যে বিষয় শিক্ষকদের অন্যান্য স্কুলে বদলি করে দেওয়া হচ্ছে। এমনই অভিযোগ এনে শুক্রবার পানিসাগর বিলথৈ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অসম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেছে। অবরোধের জেরে স্তব্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের যান চলাচল। আটকে পড়েন যান চালক ও যাত্রীরা।

ছাত্রছাত্রীদের অভিযোগ, বিদ্যালয়ে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা নেই। তার মধ্যে বিষয় শিক্ষকদের অন্যান্য বিদ্যালয়ে বদলি করা হচ্ছে। ফলে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। তাই বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগের দাবিতে অবরোধে সামিল হয়েছে তারা। কয়েক ঘণ্টা পর শিক্ষা দফতরের পদস্থ আধিকারিকদের আশ্বাসে অবরোধ মুক্ত হয় জাতীয় সড়ক। স্বাভাবিক হয় জাতীয় সড়কের যান চলাচল। 

এদিকে, সদর মহকুমার পাণ্ডবপুর হাই স্কুলে প্রধান শিক্ষকের বদলির প্রতিবাদে আজ ছাত্রছাত্রীরা আগরতলা- সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করেছে। জানা গেছে, শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সদর মহকুমার পাণ্ডবপুর হাই স্কুল পরিদর্শনে গিয়েছিলেন। ওই সময় তিনি স্কুলের ছাত্র-ছাত্রীদের আশ্বাস দিয়েছিলেন, বিদ্যালয়টিকে হাই স্কুল থেকে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হবে। এমনকি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর পালকে অন্যত্র বদলি করা হবেনা। কিন্তু শিক্ষামন্ত্রীর আশ্বাস দেয়ার পরেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর পালের বদলির আদেশ জারি হয়েছে।

এরই প্রতিবাদে শুক্রবার সকালে পাণ্ডবপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা সেকেরকোট চা বাগানস্থিত আগরতলা-সাব্রুম জাতীয় সড়কে অবরোধে বসে। ওই অবরোধের খবর পেয়ে ছুটে আসে আমতলী থানার পুলিশ ও টি এস আর বাহিনী। ছুটে আসেন বিদ্যালয় পরিদর্শকও। বিদ্যালয় পরিদর্শকের আশ্বাসে প্রায় এক ঘন্টার পর ছাত্র-ছাত্রীরা পথ অবরোধ প্রত্যাহার করেছে।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top