News Flash

  • Home
  • বিদেশ
  • Queen Elizabeth:রানি এলিজাবেথের স্বাস্থ্য নিয়ে শঙ্কা
Image

Queen Elizabeth:রানি এলিজাবেথের স্বাস্থ্য নিয়ে শঙ্কা

লন্ডন, ৮ সেপ্টেম্বর (হি.স.) : ভাল নেই রানি দ্বিতীয় এলিজাবেথ । তার শারীরিক অবস্থা ভাল না থাকার কথা জানিয়ে বৃহস্পতিবার বাকিংহাম প্যালেস এক বিবৃতিত দেয় । সেখানে বলা হয় স্কটল্যান্ডে চিকিৎসা তত্ত্বাবধানে আছেন ৯৬ বছরের রানি। রানির শারীরিক অবস্থার খবরে উদ্বিগ্ন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস । উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী লেবার পার্টিও ।

বৃহস্পতিবার বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে বলা হয়েছে, ব্রিটেনের সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা রানি দ্বিতীয় এলিজাবেথ স্কটল্যান্ডের বালমোরাল দুর্গে গ্রীষ্মকালীন ছুটি কাটাচ্ছেন। সেখানে তিনি ভালই ছিলেন। বৃহস্পতিবার সকালে রানির স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকরা উদ্বেগ জানান। ব্রিটিশ রানিকে তারা তত্ত্বাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। প্রিন্স চার্লস এবং দ্য ডাচেস অফ কর্নওয়াল ক্যামিলা বালমোরালে গেছেন। প্রিন্স উইলিয়াম শিগগিরই সেখানে পৌঁছাবেন।

প্রসঙ্গত, দুই দিন আগে মঙ্গলবার বালমোরাল দুর্গে কনজারভেটিভ নেতা লিজ ট্রাসকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন রানি। প্রথা অনুযায়ী, বাকিংহ্যাম প্যালেস থেকে এই আয়োজন করা হলেও, রানির ৭০ বছরের শাসনামলে এবারই প্রথম স্কটল্যান্ড থেকে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হয়। কারণ হিসেবে বলা হয়, হাঁটাচলায় সমস্যা দেখা দেয়ায়, ভ্রমণের ঝক্কি নিতে চাচ্ছেন না রানি।

রানি দ্বিতীয় এলিজাবেথের অসুস্থতার খবরে টুইটে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস লেখেন, ‘গোটা জাতি রানির শারীরিক অবস্থার খবরে উদ্বিগ্ন হবে।

‘আমি এবং ইংল্যান্ডের সব মানুষ মহামান্য রানি এবং তার পরিবারের পাশে আছি।’

এ খবরে বিরোধী লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার উদ্বেগ জানিয়ে দ্রুত রানির সুস্থতা কামনা করেছেন ।

Releated Posts

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ, সেপ্টেম্বরের ১৩ দিনেই মৃত্যু ৫২ জনের

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে…

ByByNews Desk Sep 14, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

বহুমেরুকেন্দ্রিক বিশ্বের উত্থান অনিবার্য, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে সংস্কার জরুরি: গুতেরেস

রাষ্ট্রসঙ্ঘ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনে বহুমেরুকেন্দ্রিক বিশ্বের যে অনিবার্য উত্থান প্রতিফলিত হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রসঙ্ঘের…

ByByNews Desk Sep 13, 2026

অর্থনৈতিক অংশীদারিত্বকে প্রকল্প ও বিনিয়োগে রূপ দিতে হবে ভারত-দক্ষিণ আফ্রিকাকে: রামাফোসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন দক্ষিণ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top