News Flash

  • Home
  • প্রধান খবর
  • Leopard Cubs:বানারহাটে চা বাগানের নালায় দেখা গেল ৩ চিতাবাঘের শাবক, নজর রাখছেন বনকর্মীরা
Image

Leopard Cubs:বানারহাটে চা বাগানের নালায় দেখা গেল ৩ চিতাবাঘের শাবক, নজর রাখছেন বনকর্মীরা

বানারহাট, ৮ সেপ্টেম্বর (হি.স.) : জলপাইগুড়ি জেলার চা বাগানে দেখা মিলল তিনটি চিতাবাঘের শাবকের । বৃহস্পতিবার বানারহাট ব্লকের গ্র‍্যান্দ্রাপাড়া চা বাগানের নর্থ ডিভিশনের একটি নালায় শাবকগুলিকে দেখতে পান কর্মরত শ্রমিকরা। বন দফতরে খবর দেওয়া হলে বিন্নাগুড়ি বন্যপ্রাণ দফতরের কর্মীরা সেখানে পৌঁছান। শাবকগুলিকে পর্যবেক্ষণে রেখেছেন বনকর্মীরা।

বন দফতরের বক্তব্য, মা চিতাটি তার শাবককে ওই জায়গায় না পেয়ে আরও বেশি হিংস্র হয়ে উঠতে পারে। তাতে বাগানের শ্রমিকদের উপর হানা দেবার সম্ভাবনা বেড়ে যাবে। এদিকে চিতার শাবকের খোঁজ মিলতেই ওই সেকশনে কয়েকদিনের জন্য কাজ বন্ধ করে দেন বাগান কর্তৃপক্ষ।

বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার রেঞ্জার শুভাশিস রায় জানান, চা বাগানে তিনটি শাবক দেখা গেছে। তারা যাতে সুরক্ষিত থাকে এবং তাদের কেউ বিরক্ত না করে সেই বিষয়টি নজরে রাখা হচ্ছে। তিনদিন পরেও শাবকগুলি সেখানেই থাকলে তাদের উদ্ধার করে নিয়ে আসা হবে।

Releated Posts

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026

রাজৌরিতে এলওসি-র কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণ, জেসিও-সহ আহত ৪ সেনাকর্মী

জম্মু, ১৬ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা (এলওসি) সংলগ্ন এলাকায় মঙ্গলবার একটি দুর্ঘটনাজনিত ল্যান্ডমাইন বিস্ফোরণে…

ByByNews Desk Jun 16, 2026

শুধু অস্থায়ী সদস্যপদ বাড়ানোর প্রস্তাব খারিজ ভারতের, নিরাপত্তা পরিষদ সংস্কার তা হলে ‘ব্যর্থতার কাছাকাছি’ হবে: রাষ্ট্রসংঘে ভারত

রাষ্ট্রসংঘ, ১৬ জুন (আইএএনএস): রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ-এর সংস্কার নিয়ে চলমান আলোচনায় শুধুমাত্র অস্থায়ী সদস্যপদের সংখ্যা বাড়ানোর প্রস্তাবকে কার্যত…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top