News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Rape:সেনা জওয়ানের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
Image

Rape:সেনা জওয়ানের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর :  ধর্ষণের ঘটনা ঘটলো উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন নোয়াগাঙ এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায়,  দুই সন্তানের জননীর স্বামী শিলংয়ে কর্মসূত্রে রয়েছেন৷ ২৫ বছরের মহিলা দুই সন্তানকে নিয়ে এখানে থাকেন৷ তার স্বামীর অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে ৩৪ বছরের বাগবাতাইলিখিম সালাম মহিলাকে ধর্ষণ করে৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তে এই এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়৷  

এলাকাবাসীরা মহিলার সমর্থনে প্রথমে বাগবাসা আউটপোষ্টে মামলা নথিভূক্ত করতে যান৷ সেখান থেকে ধর্মনগর মহিলা থানায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়৷ সে অনুযায়ী ধর্মনগর মহিলা থানায় মামলা দায়ের করা হয়৷ মামলা নথিভুক্ত করে মহিলা থানার ওসি শিপ্রা দাস জানিয়েছেন, অভিযুক্ত নাকি আর্মিতে চাকুরীরত৷ তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে তদন্ত নেমেছে ধর্মনগর মহিলা থানার পুলিশ৷  এদিকে এলাকার মহিলারা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন৷ উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে হুশিয়ারি দিয়েছেন৷ ধর্মনগর মহিলা  থানা সূত্রে জানানো হয়েছে অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷

Releated Posts

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top