News Flash

  • Home
  • মুখ্য খবর
  • CPIM:খোয়াইয়ে বিভিন্ন দাবীতে সিপিএমের পদযাত্রা
Image

CPIM:খোয়াইয়ে বিভিন্ন দাবীতে সিপিএমের পদযাত্রা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর :  সামনে বিধানসভা নির্বাচন হাতেগোনা আর মাত্র কয়েক মাস বাকি৷ নির্বাচনকে সামনে রেখে সব কটি রাজনৈতিক দল ইতিমধ্যেই ময়দানে নামতে শুরু করেছে৷ এর অঙ্গ হিসেবে কাজের প্রধান বিরোধী দল সিপিআইএমও ঘরে বসে নেই৷ তারা বিভিন্ন দাবিতে রাজ্যের বিভিন্ন স্থানে নানা আন্দোলন কর্মসূচি পালন করে চলেছে৷ এর অঙ্গ হিসেবে পাঁচ দফা দাবির আন্দোলনে খোয়াইয়ের শহরতলীর বারবিল গ্রামের তিনটি বুথে পদযাত্রা সংগঠিত করা হয়৷ বিস্তীর্ণ এলাকা  পরিক্রমা করে উদ্দীপ্ত পদযাত্রা৷ 

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পানীয় জল, যোগাযোগ ও বিদ্যুৎ পরিষেবার মানোন্নয়ন সহ রাজ্যজুড়ে রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করার দাবিতে খোয়াই বিধানসভা কেন্দ্রের বাহান্নটি বুথ এলাকায় চলছে সি পি আই এমের মিছিল পদযাত্রা৷  খোয়াই এর  বারবিলে এইকর্মসূচী ছিল পঞ্চম দিনের মতো৷ এর আগে শহর উত্তরাঞ্চল, খোয়াই পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চল ও জাম্বুরা গ্রামের পদযাত্রা সংশ্লিষ্ট এলাকায় সাড়া ফেলেছিল৷ সি পি আই এমর রাজ্য কমিটির সদস্য বিধায়ক নির্মল বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ মিছিলের পুরোভাগে ছিলেন৷

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top