News Flash

  • Home
  • বিদেশ
  • দক্ষিণ ভিয়েতনামের কারাওকে পার্লারে অগ্নিকাণ্ড, ১৪ পরীক্ষার্থীর মৃত্যু
Image

দক্ষিণ ভিয়েতনামের কারাওকে পার্লারে অগ্নিকাণ্ড, ১৪ পরীক্ষার্থীর মৃত্যু

হ্যানয় (ভিয়েতনাম), ৭ সেপ্টেম্বর ( হি.স.) : দক্ষিণ ভিয়েতনামের একটি কারাওকে পার্লারে আগুন লেগে কমপক্ষে ১৪ জন মারা গিয়েছে বলে বুধবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে। খবরে প্রকাশ, মঙ্গলবার রাত ৯ টায় বিন ডুং প্রদেশের শহর থুয়ানের একটি চারতলা বিল্ডিংয়ে আগুনে লাগে। স্থানীয় দমকল বিভাগ এক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনলেও বুধবার ধোঁয়া উঠতে থাকে। আগুনে আতঙ্কে প্রাণ বাঁচাতে উপরের তলা থেকে বেশ কয়েকজন নিচে ঝাঁপ দেয়। এই ঘটনায় ১৪ জন মারা যায়। দমকলকর্মীরা তাদের ট্রাক থেকে মই ব্যবহার করে অন্যদের উদ্ধার করতে সক্ষম হন। বেশ কয়েকজন জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তবে আগুন লাগার কারণে এখনও বিস্তারিত জানা না গেলেও তদন্ত শুরু করা হয়েছে।

Releated Posts

অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ, এই বাস্তবতা বদলানো সম্ভব নয়: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ এবং এই ‘অবিতর্কিত বাস্তবতা’ কোনওভাবেই পরিবর্তন করা…

ByByNews Desk Aug 11, 2026

আগামী দিনে ভারত-সৌদি আরব সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছবে: রাষ্ট্রদূত-মনোনীত বিপুল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): সৌদি আরবে ভারতীয় দূতাবাসে দায়িত্ব গ্রহণের আগে ভারতীয় রাষ্ট্রদূত-মনোনীত বিপুল জানালেন, ভারত ও সৌদি…

ByByNews Desk Aug 11, 2026

মার্কিন আদালতের সিদ্ধান্তকে স্বাগত গৌতম আদানির, ‘দেশের জন্য কাজ করে যাব’

ওয়াশিংটন/নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): মার্কিন আদালতের সিদ্ধান্তকে ‘বিনয় ও বিচারপ্রক্রিয়ার প্রতি গভীর শ্রদ্ধা’ সহকারে স্বাগত জানিয়েছেন আদানি গোষ্ঠীর…

ByByNews Desk Aug 11, 2026

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০; কেঁপেছে ইকুয়েডর-পানামাও

বোগোটা, ১০ আগস্ট : সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৭.৪…

ByBySandeep Biswas Aug 10, 2026
Scroll to Top