News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রয়াত কর্ণাটকের মন্ত্রী উমেশ কাট্টি, ব্যথিত প্রধানমন্ত্রী জানালেন তিনি ছিলেন অভিজ্ঞ নেতা
Image

প্রয়াত কর্ণাটকের মন্ত্রী উমেশ কাট্টি, ব্যথিত প্রধানমন্ত্রী জানালেন তিনি ছিলেন অভিজ্ঞ নেতা

বেঙ্গালুরু ও নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (হি.স.) : হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন কর্ণাটকের মন্ত্রী উমেশ কাট্টি। মঙ্গলবার রাতে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি কর্ণাটক মন্ত্রীসভায় বন ও খাদ্য সরবরাহের মন্ত্রী ছিলেন। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকবার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, অত্যন্ত অভিজ্ঞ মন্ত্রী ছিলেন উমেশ কাট্টি।

মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির শৌচাগারে জ্ঞান হারিয়ে ফেলেন উমেশ বিশ্বনাথ কাট্টি। সংজ্ঞাহীন অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে এম এস রামাইয়া হাসপাতালে নিয়ে যান। আইসিইউ-তে ভর্তি করা হলেও বাঁচানো সম্ভব হয়নি উমেশ কাট্টিকে। রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। উমেশ কাট্টির অকাল-প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই।

গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। শোকবার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, উমেশ কাট্টিজি একজন অভিজ্ঞ নেতা ছিলেন, যিনি কর্ণাটকের উন্নয়নে প্রচুর অবদান রেখেছিলেন। তাঁর মৃত্যুতে ব্যথিত। এই দুঃসময়ে তাঁর পরিবার ও শুভাকাঙ্খীদের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি।

Releated Posts

ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে ও ভারতকে সর্বোচ্চ সম্মান করেন: আইএএনএস-কে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর

ওয়াশিংটন, ২৭ জুন (আইএএনএস): ভারতে দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্ণ হওয়ার পর মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর বলেছেন, ভারত-মার্কিন…

ByByNews Desk Jun 27, 2026

ব্রিকস ২০২৬-এ গ্লোবাল সাউথকেন্দ্রিক জ্বালানি নীতির রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): ব্রিকসের ২০২৬ সালের সভাপতিত্বকালে নিরাপদ, স্থিতিশীল, ন্যায্য এবং টেকসই বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার কেন্দ্রে ‘গ্লোবাল…

ByByNews Desk Jun 27, 2026

গুজরাতে ‘ভারত ট্যাক্সি’ পরিষেবার সূচনা করলেন অমিত শাহ, ২০২৭ সালের মধ্যে ১২৫ শহরে সম্প্রসারণের লক্ষ্য

গান্ধীনগর, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার গুজরাতে সমবায়ভিত্তিক রাইড-হেলিং প্ল্যাটফর্ম ‘ভারত ট্যাক্সি’-র আনুষ্ঠানিক…

ByByNews Desk Jun 27, 2026

গাজা ইস্যুতে কেন্দ্রের অবস্থান নিয়ে মোদি সরকারকে নিশানা সোনিয়া গান্ধীর, ‘নীরবতা ভারতের নৈতিক অবস্থানকে দুর্বল করছে’

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): গাজা সংঘাত নিয়ে কেন্দ্রের অবস্থানকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top