News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২৭ সেপ্টেম্বর শিবসেনার বিরোধের শুনানি হবে সাংবিধানিক বেঞ্চে
Image

২৭ সেপ্টেম্বর শিবসেনার বিরোধের শুনানি হবে সাংবিধানিক বেঞ্চে

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর ( হি.স.) : সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি সাংবিধানিক বেঞ্চ আগামী ২৭ সেপ্টেম্বর শিবসেনার বিরোধের মামলার শুনানি করবে। বুধবার শুনানির সময় সাংবিধানিক বেঞ্চ থেকে একনাথ শিন্দের গোষ্ঠীর পক্ষে উপস্থিত হয়ে অ্যাডভোকেট নীরজ কিষাণ কৌল বলেন, নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে দিন। এই বিষয়ে, উদ্ধব গোষ্ঠীর পক্ষে উপস্থিত হয়ে অ্যাডভোকেট কপিল সিব্বল বলেন, ৩ আগস্ট তিন সদস্যের বেঞ্চ নির্বাচন কমিশনকে কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে নিষেধ করেছিল।

উদ্ধব ঠাকরে গোষ্ঠীর পক্ষে উপস্থিত হয়ে অ্যাডভোকেট অভিষেক মনু সিংভি বলেন, অবৈধ সদস্যরা নির্বাচন কমিশনে যেতে পারবেন না। নির্বাচন কমিশনের পক্ষে উপস্থিত অ্যাডভোকেট অরবিন্দ দাতার বলেন, নির্বাচন কমিশনের কাছে কোনো অভিযোগ এলে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য। তখন আদালত বলেন, আজ আমরা কোনো আদেশ দেব না। আমরা ২৭ সেপ্টেম্বর শুনানি করব।
বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ছাড়াও সাংবিধানিক বেঞ্চে রয়েছেন বিচারপতি এমআর শাহ, বিচারপতি কৃষ্ণ মুরারি, বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি পিএস নরসিমা।

Releated Posts

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত…

ByByNews Desk Aug 3, 2026

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026

২০ হাজার পুলিশ পদে নিয়োগের দাবিতে হায়দরাবাদে বিক্ষোভ, রাস্তায় নামলেন চাকরিপ্রার্থীরা

হায়দরাবাদ, ৩ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানায় পুলিশ বিভাগে ২০ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে সোমবার হায়দরাবাদের ইন্দিরা পার্ক মোড়ে আকস্মিক…

ByByNews Desk Aug 3, 2026

জুলাইয়ে ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা উৎপাদনে ৯.৬১ শতাংশ বৃদ্ধি, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): দেশের ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা খনি থেকে উৎপাদন চলতি বছরের জুলাই মাসে উল্লেখযোগ্য হারে…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top