News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লিতেও এবার আতশবাজি বিক্রি ও ফাটানোর ওপর নিষেধাজ্ঞা, কার্যকর থাকবে ২০২৩-এর পয়লা জানুয়ারি অবধি
Image

দিল্লিতেও এবার আতশবাজি বিক্রি ও ফাটানোর ওপর নিষেধাজ্ঞা, কার্যকর থাকবে ২০২৩-এর পয়লা জানুয়ারি অবধি

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে এবারও আতশবাজি তৈরি, বিক্রি, মজুত ও ফাটানোর ওপর নিষেধাজ্ঞা জারি করল অরবিন্দ কেজরিওয়াল সরকার। গত বছরের নিষেধাজ্ঞার ধারাবাহিকতা বজায় রেখে এবারও দিল্লিতে আতশবাজি তৈরি, বিক্রি, মজুত ও ফাটানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ২০২৩ সালের পয়লা জানুয়ারি অবধি।

এ বছর অনলাইনেও আতশবাজি বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দিল্লিতে। দিল্লির মন্ত্রী গোপাল রাই বুধবার টুইট করে জানিয়েছেন, দিল্লির জনগণকে দূষণ থেকে বাঁচাতে গত বছরের মতো এ বছরও আতশবাজি তৈরি, বিক্রি, মজুত ও ফাটানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মন্ত্রী গোপাল রাই আরও জানান, এবার দিল্লিতে অনলাইনে আতশবাজি বিক্রি/ডেলিভারিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে ২০২৩ সালের ১ জানুয়ারি পর্যন্ত।

Releated Posts

উজবেকিস্তানে চতুর্থ সফর, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি আনার বার্তা প্রধানমন্ত্রী মোদির

তাসখন্দ, ২৯ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানে দু’দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার তাসখন্দে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা…

ByBySandeep Biswas Aug 29, 2026

দিল্লি ব্রিকস সম্মেলনে জলবায়ু সহযোগিতা ও বিশ্বব্যাপী স্থিতিস্থাপকতা বাড়ানোর সম্ভাবনা

কেপটাউন, ২৯ আগস্ট (আইএএনএস): বিশ্ব অর্থনীতিতে ব্রিকসের ক্রমবর্ধমান প্রভাব আরও ভারসাম্যপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার দিকে বড় পরিবর্তনের…

ByByNews Desk Aug 29, 2026

‘শুদ্ধিকরণ অস্পৃশ্যতারই আরেক নাম’: হালদওয়ানিতে খাড়গেকে ‘অপমানের’ অভিযোগ তুলে সরব রাহুল

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): উত্তরাখণ্ডের হালদওয়ানিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সভা করার পর রামলীলা ময়দান ‘শুদ্ধিকরণ’ করার অভিযোগ…

ByByNews Desk Aug 29, 2026

‘অপারেশন সিঁদুর ভারতের দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা তুলে ধরেছে’: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বি.এল. বর্মা

বেঙ্গালুরু, ২৯ আগস্ট (আইএএনএস): ‘অপারেশন সিঁদুর’ ভারতের দেশীয় অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বিশ্বের সামনে তুলে ধরেছে এবং প্রতিরক্ষা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top