News Flash

  • Home
  • প্রধান খবর
  • কোভিড-সংক্রমণ বেড়ে ৫-হাজারের ঊর্ধ্বে; ভারতে আরোগ্যের হার ৯৮.৭০ শতাংশ, মৃত্যু ২৭ জনের
Image

কোভিড-সংক্রমণ বেড়ে ৫-হাজারের ঊর্ধ্বে; ভারতে আরোগ্যের হার ৯৮.৭০ শতাংশ, মৃত্যু ২৭ জনের

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ ফের অনেকটাই বাড়ল, বেড়েছে মৃত্যুর সংখ্যাও। আগের দিনের তুলনায় অনেকটাই বেড়ে ৫ হাজার ৩৭৯-তে পৌঁছেছে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা। ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,২৮,০৫৭-এ পৌঁছেছে, বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৭ জনের। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৫০ হাজার ৫৯৪-এ পৌঁছেছে। দেশে আরোগ্যের হার এই মুহূর্তে ৯৮.৭০ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৭৮ জন, মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৪৪,৭২,২৪১। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৫০ হাজার ৫৯৪-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.১১ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১৮ লক্ষ ৮১ হাজার ৩১৯ জন প্রাপক, ফলে ভারতে বুধবার সকাল আটটা পর্যন্ত ২১৩.৯১-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৮,৯৩,৫৯০ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭০ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭,০৯৪ জন। ভারতে দৈনিক সংক্রমণের হার বেড়ে ১.৬৭ শতাংশে পৌঁছেছে।

Releated Posts

উজবেকিস্তানে চতুর্থ সফর, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি আনার বার্তা প্রধানমন্ত্রী মোদির

তাসখন্দ, ২৯ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানে দু’দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার তাসখন্দে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা…

ByBySandeep Biswas Aug 29, 2026

দিল্লি ব্রিকস সম্মেলনে জলবায়ু সহযোগিতা ও বিশ্বব্যাপী স্থিতিস্থাপকতা বাড়ানোর সম্ভাবনা

কেপটাউন, ২৯ আগস্ট (আইএএনএস): বিশ্ব অর্থনীতিতে ব্রিকসের ক্রমবর্ধমান প্রভাব আরও ভারসাম্যপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার দিকে বড় পরিবর্তনের…

ByByNews Desk Aug 29, 2026

‘শুদ্ধিকরণ অস্পৃশ্যতারই আরেক নাম’: হালদওয়ানিতে খাড়গেকে ‘অপমানের’ অভিযোগ তুলে সরব রাহুল

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): উত্তরাখণ্ডের হালদওয়ানিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সভা করার পর রামলীলা ময়দান ‘শুদ্ধিকরণ’ করার অভিযোগ…

ByByNews Desk Aug 29, 2026

‘অপারেশন সিঁদুর ভারতের দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা তুলে ধরেছে’: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বি.এল. বর্মা

বেঙ্গালুরু, ২৯ আগস্ট (আইএএনএস): ‘অপারেশন সিঁদুর’ ভারতের দেশীয় অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বিশ্বের সামনে তুলে ধরেছে এবং প্রতিরক্ষা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top