News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভিলেজ কমিটির নির্বাচন, ভোটগ্রহণ কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ
Image

ভিলেজ কমিটির নির্বাচন, ভোটগ্রহণ কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ

আগরতলা, ৬ সেপ্টেম্বর : ভিলেজ কমিটির নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারগণ গতকাল সবকয়টি ভিলেজ কমিটি আসনের ভোটগ্রহণ কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছেন। ৫২টি ব্লকের বিভিন্ন ভিলেজ কমিটির আসনের জন্য ১৫০৬টি ভোটগ্রহণ কেন্দ্রের নাম প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকায় কলাছড়া ব্লকে ৩টি, যুবরাজনগর ব্লকে ৭টি, পানিসাগর ব্লকে ৮টি, দামছড়া ব্লকে ৩৯টি, জম্পুইহিল ব্লকে ২১টি, দশদাব্লকে ৪৯টি, লালজুরি ব্লকে ৩৩টি, পেঁচারথল ব্লকে ৫০টি, কুমারঘাট ব্লকে ২৪টি, গৌরনগর ব্লকে ১১টি, চন্ডীপুর ব্লকে ১১টি, সালেমা ব্লকে ৩০টি, দুর্গাচৌমুহনী ব্লকে ১২টি, আমবাসা ব্লকে ৩৯টি, গঙ্গানগর ব্লকে ১৬টি, ডুম্বুরনগর ব্লকে ৫০টি, রইস্যাবাড়ি ব্লকে ২০টি, মনু ব্লকে ৮৬টি, ছামনু ব্লকে ৪১টি, তুলাশিখর ব্লকে ৫৬টি, পদ্মবিল ব্লকে ৪১টি, মুঙ্গিয়াকামী ব্লকে ৩৩টি, কল্যাণপুর ব্লকে ১৮টি, তেলিয়ামুড়া ব্লকে ২০টি, ডুকলি ব্লকে ১৩টি, জিরানীয়া ব্লকে ১৬টি, বেলবাড়ি ব্লকে ৩৭টি, পুরাতন আগরতলা ব্লকে ৮টি, মান্দাই ব্লকে ৫৫টি, হেজামারা ব্লকে ৫৫টি, লেফুঙ্গা ব্লকে ২৫টি, বক্সনগর ব্লকে ৬টি, কাঁঠালিয়া ব্লকে ১৪টি, নলছড় ব্লকে ১০টি, মোহনভোগ ব্লকে ১৮টি, জম্পুইজলা ব্লকে ৮১টি, চড়িলাম ব্লকে ২৭টি, কিল্লা ব্লকে ৪৪টি, মাতাবাড়ি ব্লকে ২৯টি, কাকড়াবন ব্লকে ১৫টি, অমরপুর ব্লকে ৩৯টি, অম্পিকে ৫২টি, করবুক ব্লকে ৫৪টি, শিলাছড়ি ব্লকে ১৭টি, সাতচাঁদ ব্লকে ৩৬টি, পোয়াংবাড়ি ব্লকে ৮টি, রূপাইছড়ি ব্লকে ৩১টি, রাজনগর ব্লকে ২টি, বিসিনগর ব্লকে ২টি, ঋষ্যমুখ ব্লকে ২০টি, বকাফা ব্লকে ৪৪টি এবং জোলাইবাড়ি ব্লকে ৩০টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক প্রেস রিলিজে এই তথ্য জানানো হয়েছে।

Releated Posts

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top