News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎ চপলতায় দিশাহারা আনন্দনগর হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা
Image

বিদ্যুৎ চপলতায় দিশাহারা আনন্দনগর হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর ৷৷ বিদ্যুৎ বিভ্রাট নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ করিৎকর্মা বিদ্যুৎ নিগম এবং দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সংস্থাগুলি পরিষেবা প্রদানের ক্ষেত্রে চরম গাফিলতি করে চলেছে৷ তাতে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন ভোক্তারা৷ এদিকে, বিদ্যুৎ চপলতায় অতিষ্ঠ আনন্দনগর প্রাথমিক হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা৷ বিদ্যুৎ না থাকার কারণে প্রায় সময়ই অন্ধকারের মধ্যে হাসপাতালে মোমবাতি দিয়ে পরিষেবা দেওয়া হয়৷ এ বিষয়ে উদাসীন স্বাস্থ্য দপ্তর এবং হাসপাতাল কর্তৃপক্ষ৷ মঙ্গলবার বিকেলে স্বল্প বৃষ্টিতে মুখ থুবড়ে পড়ে হাসপাতালের বিদ্যুৎ পরিষেবা৷ গরমে দীর্ঘ ঘন্টার পর ঘন্টা হাসপাতালে রোগীরা কাঁতরাতে দেখা গেছে৷ রোগীদের অভিযোগ প্রায় দিনেই এ ধরনের দর্ভোগের শিকার হতে হচ্ছে হাসপাতালে রোগীদের৷ তবে বিকল্প ব্যবস্থার জন্য জেনারেটর রয়েছে কিনা সে বিষয়ে কিছু বলতে পারছে না হাসপাতালে ভর্তি রোগীর পরিজন৷ যার ফলে একরাশ ক্ষোভ উগড়ে দিল রোগীর পরিজন৷ হাসপাতালে অ্যাম্বুলেন্স সঠিক সময়ের মধ্যে পাওয়া যায় না৷ সংকট জনক রোগী নিয়ে বেকাদায় পড়তে হয় রোগীর পরিবার পরিজনদের৷ হাসপাতালে পরিষেবা এতটাই নগ্ণতা প্রকাশ পাচ্ছে যে আগামী দিনে হয়তো রোগী নিয়ে আসতে মানুষকে অধিকবার ভাবতে হবে৷ যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে কোন ধরনের স্পষ্টিকরণ পাওয়া যায়নি এদিন৷ কিন্তু ঘন্টার পর ঘন্টা গরমের মধ্যে হাসপাতালের বিছানায় পড়ে থেকে রোগীরা আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে৷ এই হাসপাতালে আনন্দনগর, মহেশখলা, শ্রীনগর আমতলী সহ আশপাশ এলাকার বহুরোগী চিকিৎসা পরিষেবার জন্য প্রতিদিন আসে৷ কিন্তু হাসপাতালে এ ধরনের পরিষেবা দীর্ঘ বছরের পর বছর ধরে চলছে৷ স্থানীয় বিধায়ক থেকে শুরু করে জনপ্রতিনিধিদের এ বিষয়ে কোনো রকম হেলদোল নেই৷ অবিলম্বে আনন্দ নগর হাসপাতাল সহ পার্শবর্তী এলাকাগুলিতে বিদ্যুৎ পরিষেবা নিরবচ্ছিন্ন করা না হলে বৃহত্তর আন্দোলন সংঘটিত করা হবে বলেও এলাকাবাসীর তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top