News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুরে সাংবাদিক হেনস্থা, প্রতিবাদে পথ অবরোধ
Image

উদয়পুরে সাংবাদিক হেনস্থা, প্রতিবাদে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর ৷৷ রাজ্যে সাংবাদিক আক্রমণের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ প্রতিটি ক্ষেত্রেই পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিচ্ছে৷ তাতে গভীরভাবে উদ্বিগ্ণ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন৷ মঙ্গলবার উদয়পুরে সাংবাদিক হেনস্থার প্রতিবাদে এবং দোষি পুলিশ কর্মীর শাস্তির দাবিতে উদয়পুর এর  কর্মরত সাংবাদিকরা সকাল এগারোটা থেকে রাধাকিশোরপুর থানার সামনে পথ অবরোধ করেন৷ একঘন্টা পথ অবরোধের পরেও পুলিশের তরফ থেকে ইতিবাচক সাড়া না পেয়ে ক্ষুব্দ সাংবাদিকরা দুপুর সাড়ে বারোটা থেকে নেতাজী সুভাষ সেতুর উপর জাতীয়  সড়ক অবরোধ করেন৷ সাংবাদিকদের পথ অবরোধের ফলে জাতীয় সড়কে অবরোধ স্থলের দুই পাশে প্রচুর যানবাহন আটকা পরে যায়৷ দুপুর দেড়টা নাগাদ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অবরোধ স্থলে এসে সাংবাদিকদের আলোচনার মাধ্যমে ঘটনা নিষ্পত্তির প্রতিশ্রুতি দিলে সাংবাদিকরা পথ অবরোধ প্রত্যাহার করে নেয়৷ অবিলম্বে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গৃহীত না হলে সাংবাদিকরা আরও বৃহত্তম আন্দোলনের শামিল হবেন বলে হুশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top