News Flash

  • Home
  • দিনের খবর
  • বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা, স্বস্তি পেতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ
Image

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা, স্বস্তি পেতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

কলকাতা, ৬ সেপ্টেম্বর (হি.স.): বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও অস্বস্তিকর গরম থেকে নিস্তার পাচ্ছে না কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। এই পরিস্থিতিতে খানিকটা স্বস্তির বার্তা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। তার প্রভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত। আগামী ৪৮ ঘণ্টায় সেটি নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপ তৈরি হলে দক্ষিণবঙ্গ বৃষ্টির দাক্ষিণ্য পেতে পারে। দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় আগামী শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে, বৃষ্টির সৌজন্যে কলকাতায় তাপমাত্রার পারদ নেমেছে কিছুটা। সামান্য হলেও, স্বস্তি ফিরেছে দক্ষিণবঙ্গে। তবে, তাপমাত্রা কিছুটা কমলেও, গুমোটভাবে ও আর্দ্রতাজনিত অস্বস্তি আপাতত বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে। মঙ্গলবার সকাল থেকেই কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ ছিল আংশিক মেঘলা। মাঝেমধ্যে রোদও উঁকি মেরেছে। এদিন তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টিপাতের তেমন কোনও সম্ভাবনা নেই। ভারী বৃষ্টি হবে না মহানগরীতেও। তবে, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হালকা বৃষ্টিতে সাময়িকের জন্য স্বস্তি মিললেও, স্থায়ীভাবে গরম থেকে রেহাই পাওয়া যাবে না। এদিকে, উত্তরবঙ্গেও এবার ধীরে ধীরে কমবে বৃষ্টিপাত। সেখানে মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকার কারণেই বৃষ্টি হয়েছিল।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top