ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্টেম্বর।। ত্রিপুরার সাঁতারুদের একটি দল এখন গৌহাটিতে। আগামীকাল থেকে গৌহাটিতে শুরু হচ্ছে ৭৫-তম সিনিয়র ন্যাশনাল অ্যাকুয়াটিক চ্যাম্পিয়নশিপ। এক কথায় জাতীয় সাঁতার প্রতিযোগিতা। এই ৭৫ তম জাতীয় জল ক্রীড়ায় সারাদেশের সব কটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বাছাইকৃত সাঁতারুরা অংশ নিতে এসেছে। ৭৫-তম সিনিয়র জাতীয় অ্যাকুয়াটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ড. জাকির হোসেন অ্যাকোয়াটিক কমপ্লেক্সে। ত্রিপুরা দলের চারজন সাতাঁরু আলমিন হোসেন, রণবীর দাস, আকাশ ত্রিপুরা এবং সাকিব উদ্দিন – তারা আগামীকাল পুরুষদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে মূল পর্বের জন্য বাছাই প্রতিযোগিতা অর্থাৎ প্রাথমিক বাছাই পর্বের আসরে অংশ নেবে। এছাড়া রাজ্য দলের অন্যান্য সাঁতারুরা হলেন জাহির হোসেন, রিয়াজ ত্রিপুরা এবং বিউটি সাহা। রাজ্য দলের সঙ্গে কোচ হিসেবে রয়েছেন বিনিত বি। আশা করা হচ্ছে রাজ্য দলের সাঁতারুরা জাতীয় আসরে সাফল্য অর্জন করতে পারবে।

Swimming:গৌহাটিতে আজ থেকে জাতীয় সাঁতার সাফল্যের লক্ষ্যে ত্রিপুরার আকাশ, সাকিব-রা
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

















