News Flash

  • Home
  • বিদেশ
  • Liz Truss:ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী লিজ ট্রাস, পরাজিত ঋষি সুনক
Image

Liz Truss:ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী লিজ ট্রাস, পরাজিত ঋষি সুনক

লন্ডন, ৫ সেপ্টেম্বর ( হি.স.) : প্রত্যাশামতোই ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন লিজ ট্রাস। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ঋষি সুনককে হারিয়ে ১০ ডাউনিং স্ট্রিট হতে চলেছে ট্রাসের পরবর্তী ঠিকানা। সোমবার ভারতীয় সময় বিকেল ৫টায় ফল ঘোষণা করা হয়। ফলাফলে দেখা যায়, ঋষি সুনক পেয়েছেন ৬০ হাজার ৩৯৯টি ভোট। অথবা টোরি সদস্যদের ৪২.৬ শতাংশ ভোট। অন্যদিকে, লিজ ট্রাস পেয়েছেন ৮১ হাজার ৩২৬টি অর্থাৎ ৫৭.৪ শতাংশ ভোট।

ভোটে জেতার পরই ব্রিটেনের ভাবী প্রধানমন্ত্রী ট্রাস বলেন, আমি আমার সহকর্মী ও প্রতিদ্বন্দ্বীদের ধন্যবাদ জানাই, বিশেষ করে ঋষি সুনককে। ট্রাস হতে চলেছেন ব্রিটেনের তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী।
রবিবারই ঋষি সুনক পরবর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়ে দেওয়ায় ফল সম্পর্কে অনেকেই নিশ্চিত ছিলেন। অন্যদিকে, সম্ভাব্য প্রধানমন্ত্রী ট্রাস বলেই দিয়েছেন, তিনি ক্ষমতায় আসলে আগামী শীতে ব্রিটেনবাসীর বিদ্যুতের বিলে ব্যাপক ছাড় দেবেন।

নতুন প্রধানমন্ত্রী পদপ্রার্থী লিজ আগামী মঙ্গলবার স্কটল্যান্ড যাবেন। সেখানে রানি এলিজাবেথের সঙ্গে দেখা করবেন তিনি। প্রথা অনুযায়ী রানিই নতুন প্রধানমন্ত্রীকে সরকার গঠন করার অনুমতি দেবেন। ২০১৫ সালে ভোটের পর এই নিয়ে চতুর্থবার প্রধানমন্ত্রী বদল হল। বেশ কিছুদিন ধরেই গোটা দেশ দীর্ঘদিন ধরে ভয়াবহ আর্থিক সঙ্কটে ভুগছে। গত জুলাইয়ে মন্দার দরুন মুদ্রাস্ফীতি ১০.১ শতাংশে পৌঁছেছে।

Releated Posts

সোফিয়ার জাতীয় ইতিহাস জাদুঘর পরিদর্শন করলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর

সোফিয়া, ১০ জুন (আইএএনএস): বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর বুধবার বুলগেরিয়ার রাজধানী Sofia-তে অবস্থিত জাতীয় ঐতিহাসিক জাদুঘর পরিদর্শন করেন। জাদুঘর…

ByByNews Desk Jun 10, 2026

পাক অধিকৃত কাশ্মীরে সেনার এমআই-১৭ হেলিকপ্টার ভেঙে পড়ল, নিহত সকল আরোহী

ইসলামাবাদ, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) মুজাফফরাবাদ শহরের কাছে পাকিস্তান সেনাবাহিনীর বিমান শাখার একটি এমআই-১৭ হেলিকপ্টার…

ByByNews Desk Jun 10, 2026

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় নিহত ১৩ বেসামরিক, মৃতদের মধ্যে ১১ শিশু

কাবুল, ১০ জুন (আইএএনএস): আফগানিস্তানের কুনার, খোস্ত এবং পাকতিকা প্রদেশে পাকিস্তানি সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ১৩ জন বেসামরিক…

ByByNews Desk Jun 10, 2026

তদন্তে আর্থিক অনিয়মের প্রমাণ মেলেনি, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পদে ফিরছেন সুধান গুরুং

কাঠমান্ডু, ৯ জুন: আর্থিক লেনদেন সংক্রান্ত বিতর্কের জেরে গত ২২ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া সুধান গুরুং…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top