News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Dead Body:গকুলপুরে নিজ বাড়িতে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

Dead Body:গকুলপুরে নিজ বাড়িতে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্টেম্বর ৷৷  পূর্ব গকুলপুরের দাসপাড়ায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷নিজ বাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার৷ ঘটনার বিবরণে জানা যায় সোমবার উদয়পুর মহকুমার রাধাকিশোরপুর থানাধীন পূর্ব গকুলপুর দাসপাড়া তিন নাম্বার ওয়ার্ডের বাসিন্দা শংকর শীলের মৃতদেহ উদ্ধার হয়৷ মৃত শংকর শীল পেশায় কাঠমিস্ত্রি ছিলেন৷ মৃতদেহ দেখার পর পরিবারের লোকজন খবর দেয় রাধাকিশোরপুর থানায়৷ রাধাকিশোরপুর থানার কর্তব্যরত পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ মৃতদেহ উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়৷ যদিও মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় রয়েছে সকলে৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে৷ মৃতার স্ত্রী এবং দুই কন্যা সন্তান রয়েছে৷ নিজ বাড়িতে শংকর শীলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়৷ পুলিশে প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুজনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এর পেছনে অন্য কোন রহস্য আত্মগোপন করে রয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই জানা যাবে বলে পুলিশ জানিয়েছে৷

Releated Posts

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top