News Flash

  • Home
  • দেশ
  • Fire: লখনউয়ের বিলাসবহুল হোটেলে ভয়াবহ আগুন; নিরাপদে উদ্ধার দু”জন অতিথি, উদ্বিগ্ন রাজনাথ ও যোগী
Image

Fire: লখনউয়ের বিলাসবহুল হোটেলে ভয়াবহ আগুন; নিরাপদে উদ্ধার দু”জন অতিথি, উদ্বিগ্ন রাজনাথ ও যোগী

লখনউ, ৫ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ে ভয়াবহ আগুন লাগল একটি বিলাসবহুল হোটেলে। হোটেলটি লখনউয়ের হজরতগঞ্জ এলাকায় অবস্থিত। গোমতি নদীর কাছেই ওই বিলাসবহুল হোটেলটিতে সোামবার সকালে আগুন লাগে। প্রায় সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা শুরু করলেও ভিতরে আটকে রয়েছেন বেশ কয়েকজন অতিথি। জানলা ভেঙে তাদের বের করার চেষ্টা করছেন উদ্ধারকারীরা। ইতিমধ্যেই কয়েকজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই হোটেলের চার পাশ থেকে কালো ধোঁয়া বেরোতে থাকে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। সুসজ্জিত পাঁচ তলা হোটেলের চার তলাতেই আগুন লাগে। হোটেলের জানলা দিয়ে অচেতন আবাসিকদের পা টেনে বের করতেও দেখা যায় দমকল কর্মীদের। ডিজি (আগুন) অবিনাশ চন্দ্র জানিয়েছেন, হোটেলের ঘর গুলি ধোঁয়ায় ঢেকে গিয়েছে, তাই ভিতরে যাওয়া মুশকিল হচ্ছে। এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর নেই। দু”জনকে উদ্ধার করা হয়েছে। তবে, এক-দু”টি রুম থেকে কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না। সেই রুমগুলির ভিতরে ঢোকার চেষ্টা করা হচ্ছে। জেলাশাসক জানিয়েছেন, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। শর্টসার্কিটের কারণে আগুন লাগতে পারে। হোটেলে আটকে থাকা কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top