News Flash

  • Home
  • প্রধান খবর
  • Accident:পথ দুর্ঘটনায় নিহত টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি সহ ২ জন, আহত আরও ২
Image

Accident:পথ দুর্ঘটনায় নিহত টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি সহ ২ জন, আহত আরও ২

মুম্বই, ৪ সেপ্টেম্বর (হি.স.): মর্মান্তিক খবর! পথ দুর্ঘটনায় মৃত্যু হল টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির। মহারাষ্ট্রের পালঘরের কাছে রবিবার গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরেছিল সাইরাসের মার্সিডিজ গাড়িটি। তাঁর বয়স বয়েছিল ৫৪ বছর । দুর্ঘটনায় টাটা সনসের প্রাক্তন চেয়ারম্যান-এর সঙ্গে আরও একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দু’জন।

পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুরে আমদাবাদ থেকে মুম্বইয়ে মার্সিডিজে করে ফিরছিলেন সাইরাস। পালঘরের কাছে সওয়া ৩টে নাগাদ সূর্য নদীর সেতুর উপরে ডিভাইডারে ধাক্কা মারে। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, এটি একটি দুর্ঘটনা। সাইরাসের সঙ্গে গাড়িতে আরও দু’জন ছিলেন। তাঁদের উদ্ধার করে গুজরাটের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পালঘরের পুলিশ সুপার জানিয়েছেন, গুজরাটের আমদাবাদ থেকে মুম্বইয়ে ফিরছিলেন টাটা সনসের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস। দুপুর তিনটে ১৫ মিনিট নাগাদ পালঘরের চারোটিতে সূর্য নদীর উপর সেতুর ডিভাইডারে ধাক্কা মারে সাইরাসের মার্সিডিজ। গাড়িতে মোট চারজন ছিলেন। মৃত্যু হয় টাটা সনসের প্রাক্তন চেয়ারম্যান-সহ দু’জনের। আহত হয়েছেন টাটা সনসের প্রাক্তন চেয়ারম্যানের গাড়ির চালক-সহ দু’জন। তাঁদের গুজরাটের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তারইমধ্যে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিকভাবে দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।

দুর্ঘটনাস্থলের ভিডিয়ো দেখা গিয়েছে, কালো মার্সিডিজ গাড়ির সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে গিয়েছে। সামনের চাকার দুমড়ে গিয়েছে। গাড়ির ভিতরের এয়ারব্যাগ যে খুলেছিল, তা গাড়ির ভিতরের ভিডিয়ো দেখে বোঝা যাচ্ছে। গাড়ির ভিতরে সেরকম কোনও বড়সড় ক্ষতি না হলেও গাড়ির সামনের অংশ পুরো দুমড়ে-মুচড়ে গিয়েছে।

প্রসঙ্গত, ২০০৬ সালে টাটা সন্স বোর্ড থেকে তাঁর বাবা পালোনজি মিস্ত্রি অবসরের পর সাইরাস টাটা বোর্ডে যোগ দেন। ছ’বছর পর ২০১২ সালে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে রতন টাটা সরে যান। তার পরই সেই পদে আসেন সাইরাস। তিনি সাপুরজি পালোনজি গোষ্ঠীর প্রতিনিধি। টাটা সন্সের সবচেয়ে বেশি শেয়ারও ছিল তাঁর হাতে। ২০১৬ পর্যন্ত চেয়ারম্যান পদে ছিলেন সাইরাস। ওই বছরেই টাটা সন্স বোর্ড তাঁকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে নটরাজন চন্দ্রশেখরনকে সেই দায়িত্ব দেয়।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top