News Flash

Image

সৌগতবাবুর চিকিৎসার প্রয়োজন, ভুল বকছেন: সুজন

কলকাতা, ৩ সেপ্টেম্বর (হি. স.) : সৌগত রায়ের চিকিৎসার প্রয়োজন রয়েছে। কেউ পাত্তা দেয় না তাই ভুল বকছেন। এমনই মন্তব্য করলেন সুজন চক্রবর্তী।

সৌগত রায় সম্পর্কে সিপিআইএম নেতা বলেন, “তৃণমূলের কেউ পাত্তা দেয় না ওঁকে। তাই ভুলভাল কথা বলে বাজার গরম করার চেষ্টা করছেন। একবার বলছেন পিঠের চামড়া দিয়ে জুতো বানাবেন। আবার বলছেন পিঠে তাল পড়বে।”

একইসঙ্গে তাঁর প্রশ্ন, “কেন ডাকাত রানি বলা যাবে না? তৃণমূলের সবাই চোর আমরা বলিনি। মনেও করি না। তৃণমূলের নেতারা চোর। সমর্থকরা চোর হতে যাবে কেন? আপনিও তো হাতে হাতে টাকা নিয়েছিলেন। আপনাকে কী বলা হবে? মুখ্যমন্ত্রীকে চোর বলেছিলেন খোদ কুণাল ঘোষ। তাঁকে এখন দল পদমর্যাদা দেওয়া হয়েছে। আগে তাঁকে খারিজ করুন। আসলে দলের অন্দরেই সৌগতবাবুর হাল খারাপ। তাই এইসব করে পিঠ বাঁচানোর চেষ্টা করছেন।”

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top