News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বকেয়া বিলের টাকা মিটিয়ে দেয়ার দাবীতে অধিকর্তাকে ঘেরাও করলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা
Image

বকেয়া বিলের টাকা মিটিয়ে দেয়ার দাবীতে অধিকর্তাকে ঘেরাও করলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্টেম্বর ৷৷ অঙ্গনওয়াড়ি কর্মীদের বকেয়া বিলের টাকা অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবিতে শনিবার সমাজ কল্যাণ দফতরের অধিকর্তাকে ঘেরাও করলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা৷ 

আন্দোলনকারীরা অভিযোগ করেন দীর্ঘদিন ধরেই তারা বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য দপ্তর অধিকর্তা সহ দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সকলের কাছেই দাবি জানিয়ে আসছেন৷ কিন্তু তাদের দাবি অনুযায়ী বকেয়া থাকা মিটিয়ে দেওয়া হচ্ছে না৷ বিলের বকেয়া টাকা মিটিয়ে না দেওয়ায় অঙ্গনওয়াড়ি কর্মীরা জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন৷ অবিলম্বে বকেয়া বিলের টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে শনিবার দপ্তর অধিকর্তার অফিসে এসে দপ্তর অধিকর্তাকে ঘেরাও করেন অঙ্গনওয়াড়ি  কর্মীরা৷ অধিকর্তার কাছে এসব বিষয় নিয়ে একটি স্মারকলিপি ও সংগঠনের তরফ থেকে তুলে দেওয়া হয়েছে৷

ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সংঘ বকেয়া বিল মিটিয়ে দেওয়ার দাবিতে শনিবার  সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তাকে ঘেরাও করেন৷ অভিযোগ, গত আট মাস ধরে কোনও বিল প্রদান করা হচ্ছে না৷ এতে অঙ্গনওয়াড়ি কর্মীরা মারাত্মক আর্থিক সংকটের মধ্যে পড়েছে৷ বার বার দাবি জানানোর পরেও কোনও কাজ হচ্ছে না৷ তাই শনিবার ফের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয়৷  আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে বকেয়া বিল মিটিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিলো অঙ্গনওয়াড়ি কর্মী সংঘ৷ দপ্তর অধিকর্তা বিষয়টি খতিয়ে দেখে দ্রুত এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন৷

Releated Posts

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top