ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর।। কথা রাখলো টিসিএর বর্তমান পরিচালন কমিটি। হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন রাজ্যের তরুণ ক্রিকেটার রূপেশ। তার এহেন মৃত্যু কোনো ভাবেই কাম্য ছিল না কারোর কাছেই। তবে বাস্তবকে তো আর অস্বীকার করার কোনো উপায় নেই। রূপেশের মৃত্যুর পরই টিসিএর তরফ থেকে সিধান্ত নেওয়া হয়েছিলো, রূপেশের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করবে টিসিএ। এপেক্সের মাধ্যমে সিধান্ত নেওয়া হয়, প্রয়াত এই ক্রিকেটারের পরিবারের পাশে দাঁড়ানো হবে। কথাকে কাজে পরিণত করলো টিসিএর বর্তমান পরিচালন কমিটি। শুক্রবার বিকেলে টিসিএর তরফ থেকে প্রয়াত ক্রিকেটারের বাড়িতে গেলেন টিসিএর সভাপতি তপন লোধ , যুগ্ম সচিব কিশোর কুমার দাস সহ এপেক্সের সদস্য বাবুল দত্ত প্রমুখ। প্রয়াতের বাবার হাতে তিন লক্ষ টাকার চেক তুলে দিলেন টিসিএর সভাপতি তপন লোধ। একই সঙ্গে প্রয়াতের প্রতিকৃতিতে শ্রদ্ধা ও নিবেদন করলেন প্রত্যেকেই। কান্নার রোল পুরো বাড়ি জুড়ে। তরুণ ছেলেকে হারিয়ে মা বাবার অবস্থা তো একদমই বেহাল। সঙ্গে পাড়া পড়শীরা ও একই শোকে ম্রিয়মাণ। তবে মৃত্যুর মতো চূড়ান্ত সত্যকে অস্বীকার করার যে সাহস কারোর মধ্যেই নেই। টিসিএ থেকে পাওয়া আর্থিক এই অনুদান কিছুটা হলে ও প্রশান্তি দেবে প্রয়াতের পরিবারকে। টিসিএর এই উদ্যোগকে স্বাগত জানালেন গোটা এলাকাবাসী।

Cricket:প্রয়াত ক্রিকেটার রূপেশের পরিবারকে টিসিএ-র পক্ষ থেকে আর্থিক সাহায্য
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

















