News Flash

  • Home
  • খেলা
  • Cricket:প্রয়াত ক্রিকেটার রূপেশের পরিবারকে টিসিএ-র পক্ষ থেকে আর্থিক সাহায্য
Image

Cricket:প্রয়াত ক্রিকেটার রূপেশের পরিবারকে টিসিএ-র পক্ষ থেকে আর্থিক সাহায্য

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর।। কথা রাখলো টিসিএর বর্তমান পরিচালন কমিটি। হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন রাজ্যের তরুণ ক্রিকেটার রূপেশ। তার এহেন মৃত্যু কোনো ভাবেই কাম্য ছিল না কারোর কাছেই। তবে বাস্তবকে তো আর অস্বীকার করার কোনো উপায় নেই। রূপেশের মৃত্যুর পরই টিসিএর তরফ থেকে সিধান্ত নেওয়া হয়েছিলো, রূপেশের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করবে টিসিএ। এপেক্সের মাধ্যমে সিধান্ত নেওয়া হয়, প্রয়াত এই ক্রিকেটারের পরিবারের পাশে দাঁড়ানো হবে। কথাকে কাজে পরিণত করলো টিসিএর বর্তমান পরিচালন কমিটি। শুক্রবার বিকেলে টিসিএর তরফ থেকে প্রয়াত ক্রিকেটারের বাড়িতে গেলেন টিসিএর সভাপতি তপন লোধ , যুগ্ম সচিব কিশোর কুমার দাস সহ এপেক্সের সদস্য বাবুল দত্ত প্রমুখ।  প্রয়াতের বাবার হাতে তিন লক্ষ টাকার চেক তুলে দিলেন টিসিএর সভাপতি তপন লোধ। একই সঙ্গে প্রয়াতের প্রতিকৃতিতে শ্রদ্ধা ও নিবেদন করলেন প্রত্যেকেই। কান্নার রোল পুরো বাড়ি জুড়ে। তরুণ ছেলেকে হারিয়ে মা বাবার অবস্থা তো একদমই বেহাল। সঙ্গে পাড়া পড়শীরা ও একই শোকে ম্রিয়মাণ। তবে মৃত্যুর মতো চূড়ান্ত সত্যকে অস্বীকার করার যে সাহস কারোর মধ্যেই নেই। টিসিএ থেকে পাওয়া আর্থিক এই অনুদান কিছুটা হলে ও প্রশান্তি দেবে প্রয়াতের পরিবারকে। টিসিএর এই উদ্যোগকে স্বাগত জানালেন গোটা এলাকাবাসী।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top