News Flash

  • Home
  • দেশ
  • Arrest:চিটফান্ড মামলায় গ্রেফতার হালিশহর পুরসভার চেয়ারম্যান তৃণমূল নেতা রাজু সাহানি
Image

Arrest:চিটফান্ড মামলায় গ্রেফতার হালিশহর পুরসভার চেয়ারম্যান তৃণমূল নেতা রাজু সাহানি

কলকাতা, ২ সেপ্টেম্বর (হি. স.) : কিছুদিন আগেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে পার্থ চট্টোপাধ্যায় ‘ঘনিষ্ঠ’ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়া এবং টালিগঞ্জের ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করে ইডি। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায়। ঘটনাটির রেশ কাটতে না কাটতেই শুক্রবার চিটফান্ড মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানি।

সন্মার্গ কো অপারেটিভ চিটফান্ড মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত ৬০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। যদিও এই প্রসঙ্গে এদিন বিকেল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য দেওয়া হয়নি তদন্তকারী সংস্থার তরফে।

সূত্রের খবর, রাজু সাহানির থেকে কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। পাশাপাশি থাইল্যান্ডের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের দিকেও নজর রয়েছে তদন্তকারীদের। কোথা থেকে এই বিপুল অর্থ এল? তা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন। উল্লেখ্য, রাজু সাহানি এক সময়ের দোর্দণ্ড প্রতাপ বাম কাউন্সিলর লক্ষ্মণ সাহানির ছেলে।

সূত্রের খবর, থাইল্যান্ডের একটি অ্য়াকাউন্ডে বিপুল অর্থের হদিশ পাওয়া গিয়েছে। এই অ্য়াকাউন্টে টাকা লেন দেনের সঙ্গে রাজুর কোনওভাবে যোগাযোগ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, রাজ্যে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা এবং গোরু পাচার মামলায় তদন্ত করছে ইডি এবং সিবিআই। এরই মধ্যে সন্মার্গ কো অপারেটিভ চিটফান্ড মামলার তদন্তে ধরপাকড় শুরু করল সিবিআই।

Releated Posts

পিএমএলএ আদালতের নির্দেশে পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রীকে ২১ মে পর্যন্ত ইডি হেফাজত

কলকাতা, ১২ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন অগ্নি নির্বাপন দফতরের মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সুজিত বোসকে মঙ্গলবার…

ByByTaniya Chakraborty May 12, 2026

শ্রীলঙ্কার হেফাজতে আটক তামিলনাড়ুর মৎস্যজীবীদের মুক্তির দাবিতে বিজয়ের চিঠি জয়শঙ্করকে

চেন্নাই, ১২ মে (আইএএনএস): শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে আটক তামিলনাড়ুর ছয় মৎস্যজীবীর মুক্তি এবং বাজেয়াপ্ত মাছধরা নৌকা ফিরিয়ে আনার…

ByByTaniya Chakraborty May 12, 2026

ভারতের ক্ষুদ্র উদ্যোগগুলিকে শক্তিশালী বাণিজ্য দক্ষতা গড়ে তুলতে হবে: সিইএ নাগেশ্বরন

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস) : ভারতের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকটাই নির্ভর করবে ক্ষুদ্র উদ্যোগগুলিকে কতটা অন্তর্ভুক্তিমূলকভাবে প্রযুক্তি গ্রহণ,…

ByByTaniya Chakraborty May 12, 2026

অসমে বিজেপির হ্যাটট্রিক ঐতিহাসিক মুহূর্ত : একনাথ শিন্ডে

গুয়াহাটি, ১২ মে (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের টানা তৃতীয়বারের জয়কে “ঐতিহাসিক হ্যাটট্রিক” বলে উল্লেখ…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top