News Flash

  • Home
  • প্রধান খবর
  • Covid 19:গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ২১০ জন
Image

Covid 19:গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ২১০ জন

কলকাতা, ১ সেপ্টেম্বর (হি. স.): গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন দু’শোর সামান্য বেশি। যা আগের দিনের তুলনায় অনেকটা কম। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ২১০ জন। সুস্থতার হার ৯৮.৮৭ শতাংশ। যা স্বাভাবিকভাবেই আশার আলো দেখাচ্ছে। বৃহস্পতিবার এমনটাই খবর স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন সূত্রে ।

স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২১০ জন । যার জেরে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে ২১,০৭,২৬০ । করোনা আক্রান্ত হয়ে একদিনে মৃত্যু হয়েছে ৩ জনের। যার জেরে মোট মৃতের সংখ্যা বেড়ে ২১,৪৬৮ । একদিনে সুস্থ হয়ে উঠেছে ৩১৪ । ফলে মোট সুস্থ হয়ে উঠছেন ২০,৮৩,৩৭৪ । ফলে সুস্থতার হার বেড়ে ৯৮.৮৭ শতাংশ । একদিনে করোনা পরীক্ষা হয়েছে ০৯,১৮৪ । যার জেরে মোট করোনা পরীক্ষার সংখ্যা বেড়ে ২৬,২৯৭,৯১৮ ।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top