News Flash

  • Home
  • দিনের খবর
  • Accident:অবসরের আগেই জীবন থেকে অবসর নিতে হল পুলিশ কর্মীকে
Image

Accident:অবসরের আগেই জীবন থেকে অবসর নিতে হল পুলিশ কর্মীকে

জলপাইগুড়ি, ১ সেপ্টেম্বর (হি. স.) : অবসর নেওয়া হল না আর, একমাস আগেই জীবন থেকে অবসর নিতে হল পুলিশ কর্মীকে। গাড়ির ধাক্কায় প্রাণ গেল তার। ময়নাগুড়িতে পুলিশ কনস্টেবলকে গাড়ির ধাক্কা, মাথার উপর দিয়ে গাড়ি চাপা দেওয়ায় ঘটনাস্থলে মৃত্যু হয় পুলিশ কনস্টেবলের। এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়।

ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি রোড এলাকায়। মৃত পুলিশ কর্মী দুলাল রায়ের বাড়ি ময়নাগুড়ি পুরসভা এলাকার ১৪ নং ওয়ার্ডে । এই নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কর্তব্যরত অবস্থায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল ওই পুলিশ কর্মীর। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি রোড এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে। মৃত পুলিশ কর্মীর নাম দুলাল রায়(৫৯)। তাঁর বাড়ি ময়নাগুড়ি সুভাষনগর এলাকাতে। তিনি রাজ্য পুলিশের হাইওয়ে ট্রাফিক পুলিশ বিভাগে কনষ্টেবল পদে কর্মরত ছিলেন।এদিন রাতে একটি গাড়ির প্রথমে ধাক্কা মারে, তারপর মাথার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ায় ঘটনাস্থলে মৃত্যু পুলিশ কনস্টেবলের। ঘটনা ঘটার পর ঘাতক গাড়িটি নিয়ে পালাতে গেলে সেটিকে পাকড়াও করে পুলিস। ঘটনাস্থলে মোতায়েন করা হয় ময়নাগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনীকে।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top